প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মৌসুমে দল জিতেছে দ্বিমুকুট—ইতালিয়ান লিগ ও কাপ। খেলেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও। দলবদলে নতুন যোগ দিয়েছেন সামি খেদিরা-মারিও মানজুকিচদের মতো খেলোয়াড়। অথচ এ মৌসুমে জুভেন্টাসের পারফরম্যান্স কেমন হয়, তা নিয়ে শঙ্কায় পড়েছেন জিয়ানলুইজি বুফন! শঙ্কার কারণ অবশ্য আছে। বিগত সাফল্যের ‘মূল অংশ’ই যে এবার দলছুট! গত মৌসুম শেষে জুভেন্টাস থেকে বিদায় নিয়েছেন পিরলো-তেভেজ-ভিদালের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা। তাঁদের বিকল্প হিসেবে দলে আনা নতুন খেলোয়াড়দের মান নিয়ে কোনো সংশয় নেই বুফনের। তবে তাদের মানিয়ে নিতে কিছু সময় তো লাগবে। আর এতেই মৌসুমের শুরুতে কিছুদিন ভুগতে হতে পারে বলে মনে করছেন জুভদের অধিনায়ক। গোল ডটকম।