বুফনের ইচ্ছা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৬ বিশ্বকাপ ফাইনালের কথা বললে কী মনে পড়বে আগে? ইতালির বিশ্বকাপ জয়, নাকি জিনেদিন জিদানের বিখ্যাত সেই ঢুস? নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচে সেদিন মেজাজ হারিয়ে ইতালির মার্কো মাতেরাজ্জিকে ঢুস মেরেছিলেন ফ্রেঞ্চ কিংবদন্তি। এত বিতং করে পুরোনো কাসুন্দি ঘাঁটা কেন? আরেকটি ঢুস-কাণ্ডের সম্ভাবনাও যে উড়িয়ে দেওয়া যাচ্ছে না! এবারেরটি রীতিমতো ঘোষণা দিয়েই! ঘোষণাটা দিয়েছেনও জিদানের ঢুস-কাণ্ডের এক প্রত্যক্ষ সাক্ষী—জিয়ানলুইজি বুফন। কিংবদন্তি ইতালিয়ান গোলকিপারের গতকাল ক্যারিয়ারের হাজারতম ম্যাচে নামার কথা ছিল। ৩৯ বছর বয়সী বুফনের ইচ্ছা, আগামী বছর বিশ্বকাপেও খেলবেন। তা দুর্দান্ত ক্যারিয়ারের শেষটা কেমন চান? সাংবাদিকদের এমন প্রশ্নেই মজা করে বুফন বলে দিলেন, ‘হয়তো আমিও জিদানের মতো মাঠে কাউকে ঢুস মারব!’ ডেইলি মিরর।