বুফনের সত্যোপলব্ধি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরি ‘আ’র টানা তিনবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। এবারও ১৪ রাউন্ড শেষে ৩৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থানে তারা। তার পরও অনেকের কাছেই ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাব নয় জুভেন্টাস। অনেকের কাছেই কি, দলটির গোলরক্ষক জিয়ানলুইজি বুফনই তো তাই মনে করেন। আর এর একটা কারণও খুঁজে পেয়েছেন তিনি—তাঁদের একজন ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসি নেই। ইতালির বিশ্বকাপজয়ী গোলরক্ষকের ভাষায়, ‘জুভেন্টাসে সেই জিনিসটার কমতি আছে, যে কারণে অনেক দলই চ্যাম্পিয়নস লিগ জিততে পারে না—আমাদের রোনালদো কিংবা মেসি নেই।’ বুফন মনে করেন, দলে মেসি কিংবা রোনালদো থাকার মানেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ শুরু করা। গোলডটকম।