বুফনের ১০০০ ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০০০ ম্যাচ খেলতে যাচ্ছেন বুফন। ফাইল ছবি
১০০০ ম্যাচ খেলতে যাচ্ছেন বুফন। ফাইল ছবি

১০০-২০০ নয়, একেবারে সহস্র! জিয়ানলুইজি বুফন আজ রাতে খেলতে নামছেন তাঁর ১০০০তম ম্যাচ। ১৯৯৫ সালে পার্মার হয়ে পা রেখেছিলেন পেশাদার ফুটবলে। ১৭ বছরের সেই বুফন এখন ইতালি ফুটবলের মহীরূহ, দাঁড়িয়ে অসাধারণ এক অর্জনের সামনে। 

বিশ্বকাপ বাছাইয়ে আজ আলবেনিয়ার বিপক্ষে খেলবে ইতালি। এই ম্যাচ দিয়ে ইতালির জার্সিতে ১৬৮তম ম্যাচ খেলা হবে বুফনের। ১৯৯৫ থেকে ২০০১ পর্যন্ত পার্মার হয়ে ২২০ ম্যাচ আর ১৬ বছর ধরে যে ক্লাবের সঙ্গে তাঁর আত্মার বন্ধন, জুভেন্টাসের হয়ে এখনো পর্যন্ত খেলেছেন ৬১২ ম্যাচ। সব মিলিয়ে আজ রাতেই বুফনের ম্যাচ সংখ্যা স্পর্শ করবে চার অঙ্ক।
বুফনের এই এক হাজার ম্যাচে লুকিয়ে আছে কত হাসি, আনন্দ আর কান্নার গল্প। পার্মার হয়ে জিতেছেন কোপা ইতালিয়া, ইতালিয়ান সুপার কাপ, উয়েফা কাপ। আর জুভদের হয়ে হেসেছেন সাতবার ইতালিয়ান লিগ, দুবার কোপা ইতালিয়া আর পাঁচবার ইতালিয়ান সুপার কাপের জয়ের আনন্দে। আর ইতালির হয়ে ২০০৬ বিশ্বকাপ জেতার গৌরব তো আছেই। ১০০০তম ম্যাচ খেলাটা বিরাট অর্জনই মনে করছেন ৩৯ বছর বয়সী ইতালি গোলরক্ষক। তবে নিজের অনুভূতি বললেন রসিকতার সুরে, ‘বড় এক অর্জনই হতে যাচ্ছে আমার। একটা জিনিসই নিশ্চিত করে বলতে পারি আরও এক হাজার ম্যাচ খেলা হবে না আমার।’
প্রতিযোগিতামূলক ফুটবলে এক হাজারের বেশি ম্যাচ খেলার তালিকাটা নেহাত ছোট নয়। বুফনের আগে ইতালির হয়ে পাওলো মালদিনিও খেলেছেন এক হাজারের বেশি ম্যাচ। ফুটবলে এমনিতে নির্দিষ্ট রেকর্ড খুঁজে পাওয়া কঠিন। তবে মোটামুটি বিশ্বাসযোগ্য একটা তালিকা পাওয়া গেল, যেখানে দেখে নিতে পারেন সর্বাধিক ম্যাচ খেলা পাঁচ ফুটবলারের নাম। এএফপি।

সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার

 দলপজিশনম্যাচ
পিটার শিলটনইংল্যান্ড গোলকিপার১৩৯০
রজারিও চেনিব্রাজিলগোলকিপার১২৩৪
রবার্তো কার্লোসব্রাজিলডিফেন্ডার১১৩০
রয় ক্লিমেন্স ইংল্যান্ডগোলকিপার১১১৮
হাভিয়ের জানেত্তি আর্জেন্টিনা ডিফেন্সিভ মিডফিল্ডার১১১৪