বুফনের ৮৮৮৫ মিনিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুভেন্টাসের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা আরও কিছুদিন আলেসান্দ্রো ডেল পিয়েরোর কাছেই থাকবে। তবে পরশু এক দিক দিয়ে জিয়ানলুইজি বুফন একসময়ের সতীর্থকে ছাড়িয়ে গেলেন। জুভেন্টাসের হয়ে সবচেয়ে বেশি সময় মাঠে থাকার রেকর্ড এখন বুফনের। অবসর নেওয়ার আগে ডেল পিয়েরো ৮৮৬৭ মিনিট খেলেছিলেন। পরশু বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে নেমে বুফন সেটি পেরিয়ে গেছেন। ম্যাচটা জুভেন্টাস জিততে পারেনি, বুফনেরও তাই বাড়তি উচ্ছ্বাস নেই, ‘ডেল পিয়েরোকে ছাড়িয়ে গেছি, কিন্তু আমি দলের সাফল্যটাকেই বড় করে দেখি।’ অবশ্য ডেল পিয়েরো নিজেই টুইট করে অভিনন্দন জানিয়েছেন বুফনকে। রয়টার্স।