প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আত্মজীবনী তো না, যেন ডিনামাইট! একের পর এক বোমা ফাটিয়ে যাচ্ছেন রিও ফার্ডিনান্ড। সাবেক ইংলিশ ডিফেন্ডারের দাবি, ইংল্যান্ড দলে খেলোয়াড়দের শিশুদের মতো বড্ড বেশি শাসনে রাখা হয়। এটা করা যাবে না, ওটা করা যাবে না, এখানে যাওয়া যাবে না, ওটা খাওয়া নিষেধ—হাজার রকমের ঝক্কি। আর পান থেকে চুন খসলে বিখ্যাত ইংলিশ মিডিয়ার সমালোচনা তো আছেই। এসবের জন্যই নাকি ইংলিশ ফুটবলাররা বারবার চাপের মুখে খেই হারিয়ে ফেলে। এই বিশ্বকাপের সময়েই এই উপলব্ধিটা হয়েছে ফার্ডিনান্ডের। সেখানে দেখেছেন হল্যান্ডের খেলোয়াড়েরা ম্যাচের আগের দিনও নির্ভার হয়ে ঘুরছেন। এমনকি পানশালায় পর্যন্ত যাওয়ার অনুমতি ছিল তাঁদের। পুরো ব্যাপারটাতে দারুণ মুগ্ধ ফার্ডিনান্ড তাই বলছেন, চাপমুক্ত ছিল বলেই হল্যান্ড বিশ্বকাপে নিজেদের সেরাটা দিতে পেরেছে। হজসন কি কথাগুলো শুনেছেন? এএফপি।