বুড়োদের ঠিকানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স মাত্র ২৬। ক্যারিয়ারের সেরা সময় তো সামনেই। এ সময় বড় কোনো ক্লাবে নতুন চ্যালেঞ্জ নিয়ে যাওয়ার কথা ছিল বার্সেলোনার সাবেক খেলোয়াড়ের। তা না করে জিওভানি দস সান্তোস কিনা যোগ দিলেন মেজর লিগ সকারের ক্লাব এলএ গ্যালাক্সিতে! ক্যারিয়ারের শেষ পর্যায়ে ইউরোপিয়ান ফুটবলারদের যুক্তরাষ্ট্রের লিগটিতে যাওয়া যেন ‘নিয়ম’ হয়ে দাঁড়িয়েছে। এ মৌসুমেও যেমন গেলেন জেরার্ড-ল্যাম্পার্ড-পিরলোরা। লিগটিকে ডাকা হয় ‘বুড়োদের লিগ’। ক্যারিয়ারের এমন গুরুত্বপূর্ণ সময়ে সেখানেই ঠিকানা খুঁজে নিলেন মেক্সিকান ফরোয়ার্ড। গোলডটকম।