বেঁচে গেলেন বেকহাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ি চালনায় আনাড়ি বেকহাম! ছবি: এএফপি।
গাড়ি চালনায় আনাড়ি বেকহাম! ছবি: এএফপি।

সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত তাঁদের অডি আরএস-৬ গাড়িটি। কিন্তু ওপরওয়ালার অসীম কৃপায় অক্ষতই আছেন ডেভিড বেকহাম ও তাঁর ছেলে ব্রকলিন। শরীরের কোথাও একটুকু আঁচড় পড়েনি তাঁদের।
উত্তর লন্ডনের হার্টফোর্ডশায়ারে সংঘটিত এই সড়ক দুর্ঘটনার কারণ অবশ্য অজানা। তবে সাবেক ইংলিশ তারকা বলে কথা, সঙ্গে সঙ্গেই তদন্তে নেমেছে স্কটল্যান্ড ইয়ার্ড।
হার্টফোর্ডশায়ার বিখ্যাত ইংলিশ ক্লাব আর্সেনালের জন্য বিখ্যাত। বেকহামের ১৫ বছরের ছেলে ব্রুকলিন আর্সেনালের অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে অনুশীলন করে। বেকহাম হার্টফোর্ডশায়ারের একটি ফুটবল ম্যাচের পর গাড়িতে তুলতে গিয়েছিলেন তাঁর ছেলেকে। বাড়ি ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা।
সড়ক দুর্ঘটনাটা অবশ্য ডেভিড বেকহামের জন্য নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকবার তিনি গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন। বেকহামের আনাড়ি চালনার সর্বশেষ উদাহরণ গত অক্টোবরে। বেভারলি হিলসের বাড়ি থেকে বের হওয়ার পথেই তাঁর গাড়ি সেদিন ধাক্কা দিয়েছিল অপর একটি গাড়িকে। সূত্র: ইন্ডিয়া টিভি।