যাঁরা মারা গেছেন, তাঁরা তো ‘বেঁচে’ই গেছেন। মরণ তো তাঁদের, বেঁচে ফিরেছেন যাঁরা। কাছ থেকে মৃত্যুকে দেখতে পাওয়া, বিমানটার মতোই তাঁদের মনকেও যে দুমড়ে-মুচড়ে দিয়েছে। কী করে তাঁরা ভুলবেন সতীর্থদের এভাবে হারিয়ে ফেলা! এত এত মৃত্যু, আর্তনাদ! শরীর আর মনে চিরস্থায়ী ক্ষতচিহ্ন হয়ে থেকে যাবে শাপেকোয়েনস-ট্র্যাজেডি!
গত সপ্তাহে কলম্বিয়ায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মারা গেছেন ৭১ জন। নিশ্চিহ্ন হয়ে গেছে ব্রাজিলের একটি ক্লাব দল। কী হয়েছিল আসলে সেদিন? কেন ঘটল এমনটা? অনেক প্রশ্ন। এর কিছু উত্তর আছে আরউইন তুমিরির কাছে। সেই যাত্রায় বেঁচে ফিরেছেন যে ছয়জন, তুমিরি তাঁদের একজন।
দুর্ঘটনার শিকার লামিয়া এয়ারলাইনসের এই বিমানকর্মীর এক সাক্ষাৎকার প্রচার করেছে ব্রাজিলের গ্লোবো টিভি। তাতে তুমিরি বলেছেন, এমনটা যে ঘটতে চলেছে এর বিন্দুমাত্র আভাস তাঁরা পাননি। রানওয়ে থেকে মাত্র কয়েক মাইল দূরে ছিলেন তাঁরা। সবাই সিটবেল্ট বেঁধে প্রস্তুতি নিচ্ছিলেন অবতরণের। তখনই হঠাৎ...!
সে সময়ের স্মৃতি এখনো সুচ হয়ে বিঁধছে তুমিরিকে, ‘আমি শাপেকোয়েনস কোচ কাইও জুনিয়রের সঙ্গে কথা বলছিলাম। উনি আমাকে কিছু পর্তুগিজ শেখাচ্ছিলেন। সবাইকে বলেছিলাম সিটবেল্ট পরে নিতে, কারণ আমরা ল্যান্ড করতে যাচ্ছিলাম। সবাই যার যার আসনে ফিরে গিয়েছিল। দপ করে বাতিগুলো নিভে গেল। প্লেনটা কাঁপতে শুরু করল। ভেবেছিলাম এটা প্লেন অবতরণ করার স্বাভাবিক কম্পন। কিন্তু তা ছিল না। একটা ভ্রুম ভ্রুম শব্দ। এরপর কী হয়েছে আর মনে নেই। জ্ঞান ফিরতেই দেখি আমি মাটিতে।’
দুর্ঘটনার কারণ খুঁজতে এখনো তদন্ত চলছে। তবে প্রাথমিক ধারণা, জ্বালানি ফুরিয়ে গিয়েছিল বিমানের। যথেষ্ট পরিমাণ জ্বালানি না নেওয়ায় এতগুলো প্রাণ ঝরে গেল! এ-ও মানতে পারছেন না অনেকে। তুমিরিও বলেছেন, বলিভিয়ার কবিহা বিমানবন্দরে জ্বালানি ভরে নেওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু সান্তা ক্রুজ থেকে বিমান ছাড়তে দেরি হয়ে গিয়েছিল। আর গ্লোবোর খবরে বলা হয়েছে, কবিহায় নেমেও লাভ হতো না। রাতে এই বিমানবন্দর বন্ধ থাকে।
তবুও হয়তো নিরাপদেই নেমে আসতে পারত ফ্লাইট নম্বর লামিয়া ২৯৩৩। অন্য আরেকটি বিমানের যান্ত্রিক সমস্যার কারণে সেটিকেই আগে নামার অনুমতি দেওয়া হয়, লামিয়াকে দেরিতে নামতে বলা হয়েছিল। কাকে দোষ দেওয়া যায়? ভাগ্য, পাইলটকে নাকি লামিয়া কর্তৃপক্ষকে?
তুমিরি সরাসরি কাউকে দোষী না বললেও মন্তব্য করেছেন, ‘পাইলট বা লামিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা যে সিদ্ধান্তটি নিয়েছিলেন (ওই জ্বালানিতেই উড়ান চালু রাখার), এটা ভালো কিছু ছিল না। ওদের উচিত ছিল আমাদের কথা শোনা। বড় সিদ্ধান্ত কারও এককভাবে নেওয়া ঠিক নয়।’
একটা সিদ্ধান্ত—৭১ জন মানুষের প্রাণ! আইএএনএস, এএফপি।
একমৃতু্যঞ্জয়ীরমুখেসেইদুর্ঘটনারবয়ান
বেঁচেথেকেইতাঁদেরমরণ
যাঁরা মারা গেছেন, তাঁরা তো ‘বেঁচে’ই গেছেন।মরণ তো তাঁদের, বেঁচে ফিরেছেন যাঁরা।কাছ থেকে মৃত্যুকে দেখতে পাওয়া, বিমানটার মতোই তাঁদের মনকেও যে দুমড়ে-মুচড়ে দিয়েছে।কী করে তাঁরা ভুলবেন সতীর্থদের এভাবে হারিয়ে ফেলা! এত এত মৃত্যু, আর্তনাদ! শরীর আর মনে চিরস্থায়ী ক্ষতচিহ্ন হয়ে থেকে যাবে শাপেকোয়েনস-ট্র্যাজেডি!
গত সপ্তাহে কলম্বিয়ায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মারা গেছেন ৭১ জন।নিশ্চিহ্ন হয়ে গেছে ব্রাজিলের একটি ক্লাব দল।কী হয়েছিল আসলে সেদিন? কেন ঘটল এমনটা? অনেক প্রশ্ন।এর কিছু উত্তর আছে আরউইন তুমিরির কাছে।সেই যাত্রায় বেঁচে ফিরেছেন যে ছয়জন, তুমিরি তাঁদের একজন।
দুর্ঘটনার শিকার লামিয়া এয়ারলাইনসের এই বিমানকর্মীর এক সাক্ষাৎকার প্রচার করেছে ব্রাজিলের গ্লোবো টিভি।তাতে তুমিরি বলেছেন, এমনটা যে ঘটতে চলেছে এর বিন্দুমাত্র আভাস তাঁরা পাননি।রানওয়ে থেকে মাত্র কয়েক মাইল দূরে ছিলেন তাঁরা।সবাই সিটবেল্ট বেঁধে প্রস্তুতি নিচ্ছিলেন অবতরণের।তখনই হঠাৎ...!
সে সময়ের স্মৃতি এখনো সুচ হয়ে বিঁধছে তুমিরিকে, ‘আমি শাপেকোয়েনস কোচ কাইও জুনিয়রের সঙ্গে কথা বলছিলাম।উনি আমাকে কিছু পর্তুগিজ শেখাচ্ছিলেন।সবাইকে বলেছিলাম সিটবেল্ট পরে নিতে, কারণ আমরা ল্যান্ড করতে যাচ্ছিলাম।সবাই যার যার আসনে ফিরে গিয়েছিল।দপ করে বাতিগুলো নিভে গেল।প্লেনটা কাঁপতে শুরু করল।ভেবেছিলাম এটা প্লেন অবতরণ করার স্বাভাবিক কম্পন।কিন্তু তা ছিল না।একটা ভ্রুম ভ্রুম শব্দ।এরপর কী হয়েছে আর মনে নেই।জ্ঞান ফিরতেই দেখি আমি মাটিতে।’
দুর্ঘটনার কারণ খুঁজতে এখনো তদন্ত চলছে।তবে প্রাথমিক ধারণা, জ্বালানি ফুরিয়ে গিয়েছিল বিমানের।যথেষ্ট পরিমাণ জ্বালানি না নেওয়ায় এতগুলো প্রাণ ঝরে গেল! এ-ও মানতে পারছেন না অনেকে।তুমিরিও বলেছেন, বলিভিয়ার কবিহা বিমানবন্দরে জ্বালানি ভরে নেওয়ার কথা ছিল তাঁদের।কিন্তু সান্তা ক্রুজ থেকে বিমান ছাড়তে দেরি হয়ে গিয়েছিল।আর গ্লোবোর খবরে বলা হয়েছে, কবিহায় নেমেও লাভ হতো না।রাতে এই বিমানবন্দর বন্ধ থাকে।
তবুও হয়তো নিরাপদেই নেমে আসতে পারত ফ্লাইট নম্বর লামিয়া ২৯৩৩।অন্য আরেকটি বিমানের যান্ত্রিক সমস্যার কারণে সেটিকেই আগে নামার অনুমতি দেওয়া হয়, লামিয়াকে দেরিতে নামতে বলা হয়েছিল।কাকে দোষ দেওয়া যায়? ভাগ্য, পাইলটকে নাকি লামিয়া কর্তৃপক্ষকে?
তুমিরি সরাসরি কাউকে দোষী না বললেও মন্তব্য করেছেন, ‘পাইলট বা লামিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা যে সিদ্ধান্তটি নিয়েছিলেন (ওই জ্বালানিতেই উড়ান চালু রাখার), এটা ভালো কিছু ছিল না।ওদের উচিত ছিল আমাদের কথা শোনা।বড় সিদ্ধান্ত কারও এককভাবে নেওয়া ঠিক নয়।’
একটা সিদ্ধান্ত—৭১ জন মানুষের প্রাণ! আইএএনএস, এএফপি।