বেকহাম-একাদশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট পরিবার সুখী পরিবার। আর যিনিই হোন ডেভিড বেকহাম অন্তত এটির সঙ্গে একমত হতে পারেন না। ব্রুকলিন, রোমিও, ক্রুজ ও হারপার—চার সন্তান নিয়ে বেকহাম দম্পতির সংসারে তো সুখ উপচে পড়ার কথা। না, বেকহাম নাকি এতে পুরোপুরি সুখী নন। ইংল্যান্ডের সাবেক ফুটবল অধিনায়ক বোধ হয় নিজের একটা ফুটবল দলই আসলে গড়তে চান! ইংরেজ দৈনিক সান জানাচ্ছে সাবেক ইংলিশ মিডফিল্ডার আরেকটি সন্তান চান। কিন্তু স্ত্রী ভিক্টোরিয়ার মত নেই। বয়স হয়ে গেছে ৪০, এই বয়সে আরেকটি সন্তান নেওয়ার ঝুঁকি নাকি নিতে চান না সাবেক স্পাইস গার্ল। দেখা যাক, যা রটে সেটি কতটা সত্য বটে। আইএএনএস।