বেকহামের ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদে যেন বসেছে পুনর্মিলনী উৎসব! গত দশকের শুরুতে একঝাঁক তারকা নিয়ে সৃষ্ট তারকাপুঞ্জের সবাই ধীরে ধীরে ফিরে আসছেন ক্লাবটিতে। সবচেয়ে বড় তারকা জিনেদিন জিদান তো আছেনই দলের কোচ হিসেবে। রবার্তো কার্লোসও আছেন একাডেমি দলের সঙ্গে। লুইস ফিগো ও রোনালদোকেও প্রায়ই দেখা যায় ক্লাবের বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে। সেই তারকাপুঞ্জের আরও একজন, ডেভিড বেকহামও ফিরলেন লস ব্লাঙ্কোদের দলে। যুক্তরাষ্ট্রে লা লিগার জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরে। রিয়াল সে চেষ্টার অংশ হিসেবেই ক্লাবের জনপ্রিয়তা বাড়াতে ডেকে এনেছে সাবেক ইংলিশ তারকাকে। খেলোয়াড় হিসেবে যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা বাড়িয়েছিলেন, এবার লা লিগার জনপ্রিয়তা বাড়ানোর পালা। মার্কা ডটকম।