প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা ডেভিড বেকহামের পদাঙ্ক অনুসরণ করেনি ছেলে ব্রুকলিন বেকহাম। এটুকু শুনেই ভেবে বসবেন না পুত্র ‘রমণীমোহন’ হয়নি! আদতে খবর হচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তির বড় ছেলে যোগ দিয়েছে আর্সেনালে। চুক্তিটা অল্প সময়ের জন্য। তবে ক্লাবের একটি সূত্র বলছে, ব্রুকলিনকে মনে ধরেছে আর্সেন ওয়েঙ্গারের। এমনকি সামনের বছরই হতে পারে বড় অঙ্কের চুক্তি! শুধু তা-ই নয়, বেকহামের মেজো ছেলে রোমিও খেলছে আর্সেনালের অনূর্ধ্ব-১৩ দলে, ছোট ছেলে ক্রুজ খেলছে ক্লাবের অনূর্ধ্ব-১০ দলে। প্রায়ই ৩৯ বছর বয়সী বাবার সঙ্গে ছেলেদের দেখা যায় এমিরেটসে। সাম্প্রতিক বছরগুলোয় আর্সেনালের যে দুর্দশা, বাবার জিনের কিছু সন্তানেরা পেলে আর্সেনালের হয়তো সুদিন ফিরবে! টেলিগ্রাফ।