বেকেনবাওয়ারকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রাঞ্জ বেকেনবাওয়ার
ফ্রাঞ্জ বেকেনবাওয়ার

পরশু জার্মান ফুটবল কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারকে জিজ্ঞাসাবাদ করেছেন সুইজারল্যান্ডের সরকারি আইনজীবীরা। ২০০৬ বিশ্বকাপ ফুটবলের আয়োজন-স্বত্ব পেতে জার্মানি দুর্নীতি করেছে কি না, সেই বিষয়েই তদন্ত করছে সুইজারল্যান্ডের অ্যাটর্নি জেনারেলের অফিস (ওএজি)। গত সেপ্টেম্বরে বেকেনবাওয়ার ও জার্মান ফুটবলের আরও বড় তিন কর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করে ওএজি। তাঁদের বিরুদ্ধে প্রতারণা, ইচ্ছাকৃত অব্যবস্থাপনা, অর্থ পাচার ও অর্থ আত্মসাতের অভিযোগ আছে। বেকেনবাওয়ার এর আগে বলেছিলেন তিনি কিছু ভুল করেছেন। তবে দুর্নীতি করার কথা বরাবরই অস্বীকার করে আসছেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক ও কোচ। রয়টার্স।