বেচারা জুমা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেচারা কার্ট জুমা। কী বোঝাতে চেয়েছেন, আর সবাই কী বুঝেছে! ডিয়েগো কস্তাকে নিয়ে কদিন ধরেই তোলপাড় ইংলিশ ফুটবলে। এই সপ্তাহেই আর্সেনালের লরেন্ত কসিয়েলনিকে কনুই দিয়ে মেরেও শাস্তি পাননি, পরে আবার গ্যাব্রিয়েলকে উসকে দিয়ে লাল কার্ড খাইয়েছেন। তবে হোসে মরিনহো স্বাভাবিকভাবেই কস্তার পক্ষেই কথা বললেন। চেলসির জুমারও তো সতীর্থের পক্ষেই কথা বলার কথা। কিন্তু জুমার কথা শুনে অনেকেই আকাশ থেকে পড়েছেন। সতীর্থকে সরাসরি ‘প্রতারক’ বললেন এই ডিফেন্ডার। সেটা নিয়ে আবার তিনি গর্বিতও! পরে অবশ্য জুমা টুইটারে দাবি করেছেন, তাঁর দুর্বল ইংরেজি-জ্ঞানের কারণেই কথাটা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। কস্তাকে কখনোই ‘প্রতারক’ বলতে চাননি। ফ্রেঞ্চ ডিফেন্ডারের দাবিটা কি আসলেই সত্যি? নাকি পরে চাপে পড়েই এই আত্মপক্ষ সমর্থন? এএফপি।