ঈশ্বরপ্রদত্ত প্রতিভা আছে বলেই বল নিয়ে বিস্ময়কর সব কারিকুরি করতে পারেন। সেটা করতে গিয়েই বাধিয়েছেন গোল, চটিয়ে দিয়েছেন বার্সা কোচ লুইস এনরিকেকে। পরশু বিলবাওয়ের সঙ্গে কোপা ডেল রের ফাইনালে নিজের দুই পা দিয়ে পেছন দিক থেকে বলটা উঠিয়ে নিয়ে এলেন বিলবাওয়ের এক খেলোয়াড়ের মাথার ওপর। ফুটবলের ভাষায় এই স্কিলের কেতাবি নামটা, ‘রেইনবো ফ্লিক’। এটার পরই অবশ্য নেইমারকে ঘিরে ধরে বিলবাও খেলোয়াড়েরা। জাভি এসে থামান সবাইকে। ম্যাচ শেষে এনরিকে কিন্তু নেইমারকেই দুষেছেন, ‘স্পেনে এসব ভালোভাবে দেখা হয় না। আমি অ্যাথলেটিক খেলোয়াড় হলে হয়তো এর চেয়েও বাজে কিছু করতাম। ক্যারিয়ারে এমনটা আগেও করেছেন। সে জন্য অবশ্য বকুনি খেতে হয়নি। এনরিকের এক বকুনিতেই নেইমার কি এটা আর করবেন না? নেইমারের কথাটাও তাহলে জেনে রাখুন, ‘কেউ কেউ রাগ করতে পারে, কিন্তু আমার ধরন এটাই। কারও জন্য এটা আমি বদলাব না।’ কী বুঝলেন? এএফপি।