বেচারা নেইমার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শনির দশা যেন কাটছেই না নেইমারের! ছবি: এএফপি
শনির দশা যেন কাটছেই না নেইমারের! ছবি: এএফপি

শনির দশা যেন কাটছেই না নেইমারের। দ্বিতীয় লেগে জুভেন্টাসের সঙ্গে গোলশূন্য ড্র করে চ্যাম্পিয়নস লিগের শেষ আট থেকেই ছিটকে পড়েছে তাঁর দল বার্সেলোনা। এর আগেই নিশ্চিত হয়ে গেছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এক ম্যাচের জন্য তাঁর নিষেধাজ্ঞা। জুভেন্টাসের বিপক্ষে ৪৪ মিনিটে হলুদ কার্ড দেখেই নিষেধাজ্ঞার মুখে তিনি।
এটি এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগে দেখা নেইমারের পঞ্চম হলুদ কার্ড। এর আগে বরুসিয়া ম’গ্লাডবাখ, ম্যানচেস্টার সিটি, সেল্টিক আর পিএসজির বিপক্ষে হলুদ কার্ড দেখেছেন নেইমার। সব মিলিয়ে এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৫টি হলুদ কার্ড দেখেছেন তিনি। লাল কার্ড একটি।
লাল কার্ডটি তিনি দেখেছেন গত ৮ এপ্রিল মালাগার বিপক্ষে ম্যাচে। দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার সময় চতুর্থ রেফারিকে ব্যঙ্গ করে হাততালি দিয়েছিলেন। এই কারণে স্প্যানিশ লিগে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন। এক ম্যাচ বাইরে থেকেছেন, কিন্তু সমস্যাটা হচ্ছে এ জন্য ‘এল ক্লাসিকো’তে থাকতে পারবেন না। চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার পর এটা ব্রাজিলীয় তারকার জন্য বিরাট এক হতাশা। নেইমারকে ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বি রিয়ালের বিপক্ষে মাঠে নামাটাও বার্সেলোনার জন্য বড় ধাক্কা। সূত্র: মার্কা।