বেছে নিন ইউরোর দ্বিতীয় রাউন্ডের সেরা একাদশ

এবারের ইউরোর দ্বিতীয় রাউন্ডের সেরা একাদশে কে কে থাকবেন?ছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হয়েছে ইউরোর দ্বিতীয় রাউন্ড। ওয়েলসের ওপর ৪-০ গোলে ডেনমার্কের ছড়ি ঘোরানোর মাধ্যমে যে রাউন্ড শুরু হয়েছিল, শেষ হয়েছে ইউক্রেনের ২-১ গোলে জয়ের মাধ্যমে। মাঝে বিদায় নিয়েছে পর্তুগাল, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়ার মতো দলগুলো।

ডেনমার্ক আর ইউক্রেন ছাড়াও কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে ইতালি, বেলজিয়াম, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, স্পেন ও চেক প্রজাতন্ত্র। দ্বিতীয় রাউন্ডের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সেরা একাদশ নির্বাচন করলে কে কে জায়গা পেতে পারেন সে একাদশে? নিচের পোল-এ অংশ নিয়ে জানিয়ে দিন আপনার মতামত। দলে কোনো বদল দেখতে চাইলে, নিজের পছন্দের একাদশ জানিয়ে দিতে পারেন মন্তব্যে। ছক নির্বাচন করা হয়েছে ৪-৩-৩।