বেজোভিচের রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের তখন মাত্র ১৩ সেকেন্ড। ঝোড়ো হাওয়া বইছে মাঠে। বলটা ক্লিয়ার করেছিলেন স্টোক সিটির বসনিয়ান গোলরক্ষক আসমির বেজোভিচ। সাউদাম্পটন গোলরক্ষক আরতুর বোরুচ অবিশ্বাসে তাকিয়ে দেখলেন, সেটি মাথার ওপর দিয়ে জড়িয়ে গেছে জালে। বেজোভিচের অবিশ্বাস্য ওই গোলটা এবার জায়গা পেয়ে গেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। গত নভেম্বরে ইংলিশ লিগে ৯১.৯ মিটার দূর থেকে করা গোলটাই এখন ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি দূর থেকে করা গোল। আনুষ্ঠানিকভাবে কাল সেই স্বীকৃতিও দেওয়া হয়েছে বেজোভিচকে। ২৭ বছর বয়সী গোলরক্ষক পরে স্বীকার করেছেন, ‘গোলরক্ষক হিসেবে কখনো ভাবিনি এ রকম কিছু হবে, রেকর্ড তো নয়ই। তবে এটা দারুণ উপভোগ করছি।’ গোলডটকম।