দলে ভবিষ্যৎ নেই, এর মধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে তাঁদের। কিন্তু তাঁরা মানবেন কেন? কম বেতনে অন্য ক্লাবে যাবেন–ই বা কেন? দরকার হলে ক্লাবে বসে বসে বেতন তুলবেন, তাও কম বেতনে অন্য ক্লাবে যাওয়ার ইচ্ছা নেই মিরালেম পিয়ানিচ ও সামুয়েল উমতিতির। এই দুই খেলোয়াড় বার্সেলোনা কোচ রোনাল্ড কোমানের পরিকল্পনায় নেই, আগেই বলে দেওয়া হয়েছে। কিন্তু ক্লাব ছাড়ার ইচ্ছে নেই দুই খেলোয়াড়ের। আকাশছোঁয়া বেতনে তাঁদের কিনবে কে?
এমন হাজারো দলবদলের গুঞ্জনে মুখরিত ইউরোপের ফুটবল। কিলিয়ান এমবাপ্পে কি পিএসজি ছাড়তে পারবেন? কী লেখা আছে গ্যারেথ বেল কিংবা ফিলিপ কুতিনিওদের ভাগ্যে? আর্লিং হরলান্ড কি চেলসিতে যাবেন? সের্হিও আগুয়েরোর উত্তরসূরি হিসেবে হ্যারি কেইন না রবার্ট লেভানডফস্কি—কাকে চান পেপ গার্দিওলা? সের্হিও রামোস যাওয়ার পর কীভাবে দল সাজাচ্ছে রিয়াল মাদ্রিদ? আঁতোয়ান গ্রিজমান কি বার্সেলোনা ছেড়ে আতলেতিকোয় ফিরবেন? অন্যান্য লিগেরই-বা অবস্থা কেমন? ইউরো ও কোপায় আলো ছড়ানো কাদের দিকে নজর দিচ্ছে বড় ক্লাবগুলো?
এমন অনেক প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। ইউরোপীয় ফুটবলে গ্রীষ্মকালীন দলবদল চলছে। ইউরোপের প্রধান লিগগুলোর দলবদল চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এ পর্যন্ত কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? কারা এখনো করেননি, কিন্তু করতে পারেন? লম্বা তালিকাটা একনজরে দেখে নেওয়া যাক—
সম্ভাব্য যেসব দলবদল হতে পারে
আর্তুরো ভিদাল (মিডফিল্ডার, ইন্টার মিলান)
ইন্টার মিলানের সাবেক কোচ আন্তোনিও কন্তের বেশ পছন্দের মিডফিল্ডার ছিলেন আর্তুরো ভিদাল। নিজেই আগ্রহী হয়ে বার্সেলোনা থেকে ভিদালকে ইন্টারে এনেছিলেন কন্তে, একসঙ্গে জিতেছিলেন লিগ। এখন কন্তে নেই ইন্টারে। নতুন কোচ সিমোনে ইনজাঘিও নিজের দলে ভিদালের মতো মিডফিল্ডারকে চাইছেন না। যে খেলোয়াড়কে কোচ নিজেই দলে চাইছেন না, তাঁর পেছনে প্রতি মৌসুমে বেতন বাবদ ৬৫ লাখ ইউরো গোনার প্রয়োজন দেখছে না ইন্টার। আর তাই ক্লাব ছাড়তে পারেন চিলি মিডফিল্ডার। আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্স আগ্রহী তাঁর প্রতি।
মিরালেম পিয়ানিচ (মিডফিল্ডার, বার্সেলোনা)
বেতন বাবদ দলের খরচ কমাতে মিরালেম পিয়ানিচ, সামুয়েল উমতিতির মতো অনেককেই দলছাড়া করতে চায় বার্সেলোনা। কিন্তু পিয়ানিচকে তাঁর প্রত্যাশিত বেতন দিয়ে দলে টানবে, এমন ক্লাব তো থাকতে হবে? এখানেই বেঁধেছে ঝামেলা। পিয়ানিচের প্রতি বেশ কিছু ক্লাব আগ্রহী থাকলেও তিনি বার্সায় যে বেতন পান, তা দেওয়ার আগ্রহ নেই কোনো ক্লাবেরই। আপাতত বার্সা ছাড়ছেন না এই বসনিয়ান মিডফিল্ডার।
প্রেসনেল কিমপেম্বে (সেন্টারব্যাক, পিএসজি)
দলে এর মধ্যেই চলে এসেছেন সের্হিও রামোসের মতো সেন্টারব্যাক। আর মার্কিনিওস তো আছেনই। সব মিলিয়ে আগামী মৌসুমে মূল একাদশে সুযোগ পাওয়া যায় কি না, তা নিয়ে চিন্তায় আছেন পিএসজির ফরাসি সেন্টারব্যাক কিমপেম্বে। সে ক্ষেত্রে দল ছাড়তে পারেন তিনি। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, চেলসি আগ্রহী এই সেন্টারব্যাকের ওপর।
ক্রিস্টিয়ান রোমেরো (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
আর্জেন্টিনার কোপাজয়ী ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে দলে নেওয়ার ব্যাপারে টটেনহামের আগ্রহ আজকের নয়। রোমেরোর জন্য এর মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবও দিয়ে দিয়েছে। তবে প্রায় চার কোটি ইউরোর সে প্রস্তাবে মুখের ওপর না করে দিয়েছে আতালান্তা। তাদের দাবি পাঁচ কোটি ইউরো।
ইলাইশ মরিবা (মিডফিল্ডার, বার্সেলোনা)
বার্সেলোনার সঙ্গে ‘নতুন পগবা’খ্যাত তরুণ মিডফিল্ডার ইলাইশ মরিবার চুক্তির আর এক বছর বাকি। এর মধ্যে নতুন করে চুক্তি না করলে আগামী মৌসুমেই ফ্রি-তে দল ছাড়তে পারবেন মরিবা। আর এই নতুন চুক্তি করতে গিয়েই গড়িমসি করছেন এই মিডফিল্ডার, এমনটাই খবর। বেতনের দাবিতে নাকি বার্সার সঙ্গে মিলছে না তাঁর। ওদিকে বার্সাও সাফ জানিয়ে দিয়েছে, চুক্তিসংক্রান্ত জটিলতার অবসান না ঘটলে মেসিদের সঙ্গে অনুশীলন করতে দেওয়া হবে না মরিবাকে। এ খবরে নড়েচড়ে বসেছে প্রিমিয়ার লিগের বেশ কিছু ক্লাব। ম্যানচেস্টার সিটি ও চেলসির মতো ক্লাব আগ্রহী এই মিডফিল্ডারের ওপর।
থিও হার্নান্দেজ (লেফটব্যাক, এসি মিলান)
এসি মিলানের সঙ্গে ফরাসি লেফটব্যাক থিও হার্নান্দেজের নতুন চুক্তি এখনও হয়নি। বাড়েনি বেতন। ফলে রিয়াল মাদ্রিদের সাবেক এই লেফটব্যাক ক্লাব ছাড়তে পারেন এমনটাই শোনা যাচ্ছে। সেতা যদি হয়, সে ক্ষেত্রে তাঁকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে পিএসজি। থিওর জন্য আট কোটি ইউরো পর্যন্ত খরচ করতে রাজি পিএসজি, এমনটাই খবর।
দাভিদ লুইজ (সেন্টারব্যাক)
আর্সেনালের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ব্রাজিলের সেন্টারব্যাক দাভিদ লুইজ এখন চুক্তিহীন। সবকিছু ঠিক থাকলে ৩৪ বছর বয়সী এই সেন্টারব্যাককে ফ্রি–তে দলে ভেড়াতে পারে তুরস্কের ক্লাব আদানা দেমিরস্পোর। সম্প্রতি মারিও বালোতেল্লির মতো স্ট্রাইকারকেও দলে ভিড়িয়েছে তারা।
অ্যারন র্যামসডেল (গোলকিপার, শেফিল্ড ইউনাইটেড)
দলে নতুন গোলকিপার আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আর্সেনাল। আয়াক্সের আন্দ্রে ওনানার প্রতি আগে আগ্রহী থাকলেও কোচ মিকেল আরতেতা এখন চাইছেন শেফিল্ড ইউনাইটেডের ইংলিশ গোলকিপার অ্যারন র্যামসডেলকে। তবে ৩ কোটি ২০ লাখ পাউন্ড না পেলে র্যামসডেলকে ছাড়বে না শেফিল্ড, সাফ জানিয়ে দিয়েছে তাঁরা।
সামু চুকভেজে (উইঙ্গার, ভিয়ারিয়াল)
নাইজেরিয়ার ২২ বছর বয়সী উইঙ্গার সামু চুকভেজের ওপর বহুদিন ধরেই নজর আছে লিভারপুলের। এবার আগ্রহীদের তালিকায় যুক্ত হয়েছে এভারটন, ম্যানচেস্টার ইউনাইটেডের নামও। এই তারকার বাইআউট ক্লজ হিসেবে ১০ কোটি ইউরো দাম হেঁকে বসেছে ভিয়ারিয়াল
এলদর শোমুদোরভ (স্ট্রাইকার, জেনোয়া)
জেনোয়ার উজবেক স্ট্রাইকার এলদর শোমুদোরভকে দলে টানতে আগ্রহ প্রকাশ করেছেন এএস রোমার ম্যানেজার জোসে মরিনিও। ২০১৯ সালে মরিনিওর সঙ্গে দেখা করেছিলেন এই স্ট্রাইকার। সেবার মরিনিওর দলে না যাওয়া হলেও এবার কী হবে? দেখা যাক!
সর্বশেষ সম্পাদিত গুরুত্বপূর্ণ দলবদল
পাওলিনিও (মিডফিল্ডার, ব্রাজিল)
গুয়াংঝু এভারগ্রান্দে থেকে আল আহলি, ফ্রি
বের্নার্দ (উইঙ্গার, ব্রাজিল)
এভারটন থেকে শারজা এফসি, ফ্রি
ওদিলোন কোসোনু (সেন্টারব্যাক, আইভোরি কোস্ট)
ক্লাব ব্রুগা থেকে বায়ার লেভারকুসেন, ২ কোটি ১৪ লাখ পাউন্ড
দেমারাই গ্রে (উইঙ্গার, ইংল্যান্ড)
বায়ার লেভারকুসেন থেকে এভারটন, ১৭ লাখ পাউন্ড
আন্দ্রে আইয়ু (স্ট্রাইকার, ঘানা)
সোয়ানসি সিটি থেকে আল সাদ, ফ্রি
রামিরো ফুনেস মোরি (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
ভিয়ারিয়াল থেকে আল নাসর, ২০ লাখ পাউন্ড
ইতিমধ্যে গুরুত্বপূর্ণ যেসব দলবদল হয়ে গিয়েছে
আশরাফ হাকিমি (রাইটব্যাক, মরক্কো)
ইন্টার মিলান থেকে পিএসজি, ৫ কোটি ১৩ লাখ পাউন্ড
জিয়ানলুইজি দোন্নারুম্মা (গোলকিপার, ইতালি)
এসি মিলান থেকে পিএসজি, ফ্রি
ডেভিড আলাবা (সেন্টারব্যাক, অস্ট্রিয়া)
বায়ার্ন মিউনিখ থেকে রিয়াল মাদ্রিদ, ফ্রি
রদ্রিগো দি পল (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
উদিনেসে থেকে আতলেতিকো মাদ্রিদ, ৩ কোটি পাউন্ড
জেডন সানচো (উইঙ্গার, ইংল্যান্ড)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৭ কোটি ৩০ লাখ পাউন্ড
সের্হিও রামোস (সেন্টারব্যাক, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে পিএসজি, ফ্রি
ইব্রাহিমা কোনাতে (সেন্টারব্যাক, ফ্রান্স)
আর বি লাইপজিগ থেকে লিভারপুল, ৩ কোটি ৬০ লাখ পাউন্ড
ফেলিপে অ্যান্ডারসন (উইঙ্গার, ব্রাজিল)
ওয়েস্ট হাম ইউনাইটেড থেকে লাৎসিও, ৩৫ লাখ পাউন্ড
সের্হিও আগুয়েরো (স্ট্রাইকার, আর্জেন্টিনা)
ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ফ্রি
হোসে সা (গোলকিপার, পর্তুগাল)
অলিম্পিয়াকোস থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ৬৮ লাখ পাউন্ড
জুনিয়র ফিরপো (লেফটব্যাক, স্পেন)
বার্সেলোনা থেকে লিডস ইউনাইটেড, ১ কোটি ৩০ লাখ পাউন্ড
জাস্টিন ক্লুইভার্ট (উইঙ্গার, নেদারল্যান্ডস)
এএস রোমা থেকে নিস, ধার
আন্দ্রোস টাউনসেন্ড (উইঙ্গার, ইংল্যান্ড)
ক্রিস্টাল প্যালেস থেকে এভারটন, ফ্রি
আলবার্ট সাম্বি লোকোঙ্গা (মিডফিল্ডার, বেলজিয়াম)
আন্ডারলেখট থেকে আর্সেনাল, ১ কোটি ৭২ লাখ পাউন্ড
ব্রাহিম দিয়াজ (উইঙ্গার, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে এসি মিলান, ধার
ক্রিস্তোফার আজার (সেন্টারব্যাক, নরওয়ে)
সেল্টিক থেকে ব্রেন্টফোর্ড, ১ কোটি ৩৫ লাখ পাউন্ড
মার্কো সিলভেস্ত্রি (গোলকিপার, ইতালি)
হেল্লাস ভেরোনা থেকে উদিনেসে, ২৪ লাখ পাউন্ড
লুকা রোমেরো (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
রিয়াল মায়োর্কা থেকে লাৎসিও, ৮ লাখ পাউন্ড
আসমির বেগোভিচ (গোলকিপার, বসনিয়া)
বোর্নমাথ থেকে এভারটন, ৯ লাখ পাউন্ড
মার্কো গ্রুইচ (মিডফিল্ডার, সার্বিয়া)
লিভারপুল থেকে পোর্তো, ১ কোটি ৫ লাখ পাউন্ড
রুই পাত্রিসিও (গোলকিপার, পর্তুগাল)
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে এএস রোমা, ১ কোটি পাউন্ড
সান্দ্রো তোনালি (মিডফিল্ডার, ইতালি)
ব্রেসিয়া থেকে এসি মিলান, ৬৪ লাখ পাউন্ড
মাইক মাইনিয়ান (গোলকিপার, ফ্রান্স)
লিল থেকে এসি মিলান, ১ কোটি ১২ লাখ পাউন্ড
মাত্তেও গেনদোজি (মিডফিল্ডার, ফ্রান্স)
আর্সেনাল থেকে মার্শেই, ধার
উইলিয়াম সালিবা (সেন্টারব্যাক, ফ্রান্স)
আর্সেনাল থেকে অলিম্পিক মার্শেই, ধার
প্যাটসন দাকা (স্ট্রাইকার, জাম্বিয়া)
রেড বুল সালজবুর্গ, ২ কোটি ৩০ লাখ পাউন্ড
কার্লোস বাক্কা (স্ট্রাইকার, কলম্বিয়া)
ভিয়ারিয়াল থেকে গ্রানাদা, ফ্রি
জর্জিনিও ভাইনালডম (মিডফিল্ডার, নেদারল্যান্ডস)
লিভারপুল থেকে পিএসজি, ফ্রি
রায়ান বার্ট্রান্ড (লেফটব্যাক, ইংল্যান্ড)
সাউদাম্পটন থেকে লেস্টার সিটি, ফ্রি
কালভিন স্টেংস (উইঙ্গার, নেদারল্যান্ডস)
এজেড আলকমার থেকে নিস, ৮৫ লাখ পাউন্ড
মিচেল বাকার (লেফটব্যাক, নেদারল্যান্ডস)
পিএসজি থেকে বায়ার লেভারকুসেন, ৮৫ লাখ পাউন্ড
ম্যাথিউস ফার্নান্দেস (মিডফিল্ডার, ব্রাজিল)
বার্সেলোনা থেকে পালমেইরাস, ফ্রি
জোয়াও মারিও (মিডফিল্ডার, পর্তুগাল)
ইন্টার মিলান থেকে বেনফিকা, ফ্রি
এরিক গার্সিয়া (সেন্টারব্যাক, স্পেন)
ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ফ্রি
এমারসন রয়্যাল (রাইটব্যাক, ব্রাজিল)
রিয়াল বেতিস থেকে বার্সেলোনা, ৭৩ লাখ পাউন্ড
থিও ওয়ালকট (উইঙ্গার, ইংল্যান্ড)
এভারটন থেকে সাউদাম্পটন, ফ্রি
জাভি মার্তিনেজ (মিডফিল্ডার, স্পেন)
বায়ার্ন মিউনিখ থেকে কাতার স্পোর্টস ক্লাব, ফ্রি
মার্ক গুয়েহি (সেন্টারব্যাক, ইংল্যান্ড)
চেলসি থেকে ক্রিস্টাল প্যালেস, ১ কোটি ৮০ লাখ পাউন্ড
কনরাড দে লা ফুয়েন্তে (উইঙ্গার, যুক্তরাষ্ট্র)
বার্সেলোনা থেকে অলিম্পিক মার্শেই, ২৬ লাখ পাউন্ড
অলিভিয়ের জিরু (স্ট্রাইকার, ফ্রান্স)
চেলসি থেকে এসি মিলান, ১৭ লাখ পাউন্ড
ফোদে বাল্লো-তোরে (লেফটব্যাক, ফ্রান্স)
মোনাকো থেকে এসি মিলান, ৩২ লাখ পাউন্ড
লুকাস এনমেচা (স্ট্রাইকার, জার্মানি)
ম্যানচেস্টার সিটি থেকে ভলফসবুর্গ, ১ কোটি ১০ লাখ পাউন্ড
কার্লেস আলেনিয়া (মিডফিল্ডার, স্পেন)
বার্সেলোনা থেকে হেতাফে, ৩৫ লাখ পাউন্ড
এমিলিয়ানো বুয়েন্দিয়া (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
নরউইচ সিটি থেকে অ্যাস্টন ভিলা, ৩ কোটি পাউন্ড
কেকি (স্ট্রাইকার, ব্রাজিল)
ফ্লুমিনেন্স থেকে ম্যানচেস্টার সিটি, ৮৬ লাখ পাউন্ড
হুয়ান মুসো (গোলকিপার, আর্জেন্টিনা)
উদিনেসে থেকে আতালান্তা, ১ কোটি ৭২ লাখ পাউন্ড
নুনো তাভারেস (লেফটব্যাক, পর্তুগাল)
বেনফিকা থেকে আর্সেনাল, ৬৮ লাখ পাউন্ড
মেম্ফিস ডিপাই (স্ট্রাইকার, নেদারল্যান্ডস)
অলিম্পিক লিওঁ থেকে বার্সেলোনা, ফ্রি
নিকোলাস গঞ্জালেস (উইঙ্গার, আর্জেন্টিনা)
ভিএফবি স্টুটগার্ট থেকে ফিওরেন্তিনা, ২ কোটি ৩১ লাখ পাউন্ড
জিয়ানলুইজি বুফন (গোলকিপার, ইতালি)
জুভেন্টাস থেকে পারমা, ফ্রি
পাও লোপেস (গোলকিপার, স্পেন)
এএস রোমা থেকে অলিম্পিক মার্শেই, ধার
গেরসন (মিডফিল্ডার, ব্রাজিল)
ফ্লামেঙ্গো থেকে অলিম্পিক মার্শেই, ১ কোটি ৭৩ লাখ পাউন্ড
রায়ান আইত নুরি (লেফটব্যাক, ফ্রান্স)
অজেঁ থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ১ কোটি ইউরো
সভেন উলরিয়েখ (গোলকিপার, জার্মানি)
হামবুর্গ থেকে বায়ার্ন মিউনিখ, ফ্রি
টম হিটন (গোলকিপার, ইংল্যান্ড)
অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ধার
হাকান চালহানোলু (মিডফিল্ডার, তুরস্ক)
এসি মিলান থেকে ইন্টার মিলান, ফ্রি
জশুয়া কিং (স্ট্রাইকার, নরওয়ে)
এভারটন থেকে ওয়াটফোর্ড, ফ্রি
রাফায়েল সান্তোস বোরে (স্ট্রাইকার, কলম্বিয়া)
রিভার প্লেট থেকে বায়ার লেভারকুসেন, ফ্রি
অ্যাশলি ইয়ং (উইঙ্গার, ইংল্যান্ড)
ইন্টার মিলান থেকে অ্যাস্টন ভিলা, ফ্রি
ড্যানি রোজ (লেফটব্যাক, ইংল্যান্ড)
টটেনহাম হটস্পার থেকে ওয়াটফোর্ড, ফ্রি
ফিকায়ো তোমোরি (সেন্টারব্যাক, ইংল্যান্ড)
চেলসি থেকে এসি মিলান, ৩ কোটি পাউন্ড
আলেক্সান্দার নুবেল (গোলকিপার, জার্মানি)
বায়ার্ন মিউনিখ থেকে মোনাকো, ধার
জ্যাঁ-ক্লাইর তোদিবো (সেন্টারব্যাক, ফ্রান্স)
বার্সেলোনা থেকে নিস, ৭৩ লাখ পাউন্ড
চেঙ্গিজ ইউন্দা (উইঙ্গার, তুরস্ক)
এএস রোমা থেকে অলিম্পিক মার্শেই, ধার
বুবাকারি সুমাওরে (মিডফিল্ডার, ফ্রান্স)
লিল থেকে লেস্টার সিটি, ১ কোটি ৭০ লাখ পাউন্ড
ফ্রান্সিসকো ত্রিনকাও (উইঙ্গার, পর্তুগাল)
বার্সেলোনা থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ধার
লিওনার্দো বালের্দি (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে অলিম্পিক মার্শেই, ৬৯ লাখ পাউন্ড
কেভিন স্ট্রুটমান (মিডফিল্ডার, নেদারল্যান্ডস)
অলিম্পিক মার্শেই থেকে কালিয়ারি, ধার
হুয়ান ফয়থ (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
টটেনহাম হটস্পার থেকে ভিয়ারিয়াল, ১ কোটি ৩০ লাখ পাউন্ড
ভিক্টর মোজেস (উইঙ্গার, নাইজেরিয়া)
চেলসি থেকে স্পার্তাক মস্কো, ৪৩ লাখ পাউন্ড
বিলি গিলমোর (মিডফিল্ডার, স্কটল্যান্ড)
চেলসি থেকে নরউইচ সিটি, ধার
আন্দ্রে সিলভা (স্ট্রাইকার, পর্তুগাল)
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে আর বি লাইপজিগ, ১ কোটি ৯৮ লাখ পাউন্ড