বেতনই বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু মেজাজ হারিয়ে কাণ্ডটা করেছেন সাংহাই শেনহুয়া মিডফিল্ডার কিন শেং, তাতেই পুরো মৌসুমের বেতন কাটা! কাজটা জঘন্যই ছিল, তিয়ানজিয়ান কুয়ানজিয়ানের মিডফিল্ডার অ্যাক্সেল উইটজেলকে পা দিয়ে মাড়িয়ে দিয়েছেন। তার জন্য তিন ম্যাচের নিষেধাজ্ঞাও পেয়েছেন। কিন্তু এমন কাণ্ডে এত কম শাস্তি তাঁর ক্লাব শেনহুয়াই মানতে পারেনি। ক্লাবের চোখে শেংয়ের আচরণ ছিল ‘ঘৃণার যোগ্য’, শাস্তিও তাই হলো তেমনই—৩ লাখ ইউয়ান (প্রায় ৩৫ লাখ টাকা) জরিমানা! চীনের ফুটবলে বিদেশিরা অনেক কামিয়ে নিলেও চীনা ফুটবলারদের জন্য অঙ্কটা বড়ই। শাস্তিটা এখানে শেষ হলেও কথা ছিল। শেংকে এখন খেলতে হবে ক্লাবের রিজার্ভ দলে, পুরো মৌসুমের বেতনও আটকে থাকবে। আপাতত শুধু খেয়ে-পরে বাঁচার মতো অর্থ তাঁকে দেবে শেনহুয়া। আবার স্বাভাবিক বেতন পাওয়ার সুযোগ আছে, তবে তার আগে আচরণটা শোধরাতে হবে শেংকে। এএফপি।