বেতনের দাবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেয়ালে পিঠ ঠেকে গেছে বলিভিয়ান ফুটবলারদের। বাধ্য হয়েই তাই ধর্মঘটের হুমকি দিলেন তাঁরা। ঘটনাটি বলিভিয়ার প্রথম বিভাগের দুটি ক্লাব উইলস্টারম্যান ও স্যান হোসেকে নিয়ে। অনেক দিন ধরেই খেলোয়াড়দের কোনো বেতন-ভাতা দিচ্ছে না ক্লাব দুটি। এভাবে আর কত দিন খেলে যাওয়া যায়! বলিভিয়ান ফুটবলারদের সংগঠন ‘ফ্যাবল’ তাই সিদ্ধান্ত নিয়েছে ক্লাবগুলো বকেয়া বেতন-ভাতা শোধ করার আগ পর্যন্ত আর মাঠে নামবেন না খেলোয়াড়েরা। যে সিদ্ধান্তে হুমকির মুখে পড়েছে দেশটির ঘরোয়া চ্যাম্পিয়নশিপ। শুধু তা-ই নয়, বেতন-ভাতা শোধ না হলে ফ্যাবলের কোনো সদস্য জাতীয় দলে ডাক পেলেও অনুশীলনে যোগ দেবেন না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। বলিভিয়ান ফুটবল ফেডারেশনের জন্য যে সিদ্ধান্তটি বড় দুশ্চিন্তা হয়েই এসেছে। আগামী মাসেই শুরু বিশ্বকাপ বাছাইপর্ব। তার আগে সমস্যা সমাধান না হলে বিপদেই পড়ে যাবে বলিভিয়ান ফুটবল ফেডারেশন। রয়টার্স।