প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে রিয়াল মাদ্রিদেই থেকে গেলেন করিম বেনজেমা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে আরও পাঁচ বছরের জন্য নতুন চুক্তি করেছেন এই ফরাসি স্ট্রাইকার। কাল নিজেদের ওয়েবসাইটে ঘোষণাটি দিয়েছে স্প্যানিশ ক্লাবটি, ‘রিয়াল মাদ্রিদ জানাচ্ছে, করিম বেনজেমার সঙ্গে চুক্তিটা আরও পাঁচ বছর বাড়িয়ে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।’ ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার ২০০৯ সালে ফরাসি ক্লাব লিওঁ থেকে রিয়ালে আসার পর ক্লাবের হয়ে ১৫৯ ম্যাচে ৭২টি গোল করেছেন। এএফপি, রয়টার্স।