বেনজেমার অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোড়া গোল আগেও করেছেন করিম বেনজেমা। কিন্তু সোসিয়েদাদের বিপক্ষে লিগে পরশু জোড়া গোল তাঁকে উপহার দিয়েছে দারুণ এক অর্জনের গর্ব। ‘সুন্দর একটা গোলের মাধ্যমে রিয়াল মাদ্রিদের এক কিংবদন্তিকে ছাড়িয়ে যেতে পেরে আমি গর্বিত’—ম্যাচ শেষে টুইট করেছেন রিয়ালের ফরাসি স্ট্রাইকার। পেছনে ফেলেছেন রিয়ালের কিংবদন্তি ফার্নান্দো হিয়েরোকে। রিয়ালের হয়ে হিয়েরো সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১২৭ গোল। পরশু ১২৮ গোল হলো বেনজেমার। লিগে ৮৩ গোল নিয়ে ব্রাজিলের রোনালদোকেও ছুঁয়েছেন বেনজেমা। মার্কা।