প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক দিন মাঠে নামা হচ্ছে না করিম বেনজেমার। মাঠে নেমে ছোটাছুটি করতে পাড়ছেন না বলেই হয়তো গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। বৃহস্পতিবার রাতের ঘটনা। বিধি বাম, ভুল জায়গায় মোড় ঘোরাতে গিয়ে চোখে পড়ে গেলেন পুলিশের! কেঁচো খুঁড়তেই বেরিয়ে পড়ল সাপ। বেনজেমার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ পার হয়ে গেছে অনেক আগেই। লাইসেন্স নবায়নের আবেদন করলেও সেটি হাতে পাননি। প্রথমে লাইসেন্স দেখাতে না পারায় বিচারকের কাঠগড়াতেই দাঁড়ানোর যোগাড় হয়ে গিয়েছিল। পরে অবশ্য লাইসেন্স এনে পুলিশকে খুশি করেই পার পেয়ে গেছেন। গাড়ি চালাতে গিয়ে এর আগেও ঝামেলায় পড়েছিলেন। গত মে মাসেই লাইসেন্স নিয়ে পড়েছিলেন বিপাকে। আর ২০১৩ সালে তো গতিসীমার ওপরে গাড়ি চালানোর দায়ে ১৮ হাজার ইউরো জরিমানা দিতে হয়েছিল বেনজেমাকে, জুটেছিল আট মাসের নিষেধাজ্ঞাও। এএফপি।