বেনিতেজের কঠিন চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্ব নিয়ে একদমই সময় নষ্ট করেননি। শুক্রবার নিউ ক্যাসলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রাফায়েল বেনিতেজ, কাল শনিবারই নেমে গেলেন অনুশীলনে। খেলোয়াড়দের পূর্বনির্ধারিত ছুটি বাতিল করে অনুশীলনে ডেকে আনলেন সাবেক রিয়াল মাদ্রিদ ও লিভারপুল কোচ। অবশ্য এ ছাড়া আর কীই-বা করার আছে? লিগে আর ১০ ম্যাচ বাকি, অথচ এখনো পয়েন্ট তালিকার ১৯ নম্বরে আছে নিউ ক্যাসল!
অবনমন থেকে বাঁচাতে বাড়তি অনুশীলন তো শুরু করেছেনই, সঙ্গে সমর্থকদেরও আরও বেশি করে দলের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তবে প্রথম পরীক্ষাটাই বেশ কঠিন স্প্যানিশ কোচের জন্য। আগামী সোমবার খেলতে নিউ ক্যাসলের ম্যাচটা যে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা লেস্টারের মাঠে। বিবিসি।