বেনিতেজের পর জিদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এল ক্লাসিকো’য় হারের পর থেকেই চাপের মুখে রিয়াল মাদ্রিদের কোচ রাফায়েল বেনিতেজ। যদিও ক্লাবের পুরোপুরি সমর্থন এখনো আছে তাঁর ওপর, তবু তাঁর সম্ভাব্য উত্তরসূরি কে হতে পারেন তা নিয়ে চলছে জল্পনাকল্পনা। হোসে মরিনহো, আন্তোনিও কন্তে, ফাবিও ক্যাপেলোর কথা বলছেন কেউ কেউ। তবে একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, বাইরের কেউ নয়, বেনিতেজের পরে রিয়ালের কোচ হবেন জিনেদিন জিদানই। মার্কা।