বেল রিয়ালেরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যারেথ বেল
গ্যারেথ বেল

শোনা যাচ্ছিল গ্যারেথ বেলকে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু কোথায় কী, বেল বলছেন তিনি রিয়ালের হয়েই থাকতে চান, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে নিজেকে কল্পনাও করতে পারি না। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল, রিয়াল মাদ্রিদে আমি সুখী কিনা। আমি খুব সুখেই আছি, এটা তাদের বলেছি। রিয়ালের সঙ্গে বর্তমান চুক্তি শেষ হতে আমার আরও কয়েক বছর বাকি। এবং আমি এখানে উপভোগই করছি। আমরা ট্রফি জিতছি এবং আমি রিয়ালে এটা করে যেতে চাই।’

কর্দোবার বিপক্ষে ম্যাচে অক্রীড়াসুলভ আচরণের জন্য দুই ম্যাচ বহিষ্কৃত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর অনুপস্থিতিতে রিয়ালের আসন্ন ম্যাচগুলোয় নিজেকে মেলে ধরার তাগিদ অনুভব করছেন ২৫ বছর বয়সী এই ওয়েলস ফুটবলার। গোলডটকম।