বেলের টানা চার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাব রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন, ২০১৬ ইউরোর সেমিফাইনালে তুলেছেন জাতীয় দল ওয়েলসকে। দেশটির বর্ষসেরা ক্রীড়াবিদের খেতাবটা যে গ্যারেথ বেলই পাচ্ছেন, তা বোঝাই যাচ্ছিল। পরশু টানা চতুর্থবারের মতো রিয়াল তারকা জিতলেন ওয়েলসের বর্ষসেরা ক্রীড়াবিদের খেতাব। সাত বছরের মধ্যে এটি তাঁর ষষ্ঠ পুরস্কার। চ্যাম্পিয়নস লিগ ও ইউরোর সাফল্য ব্যালন ডি’অর ও দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসের দৌড়েও রেখেছে ওয়েলস ফরোয়ার্ডকে। গোলডটকম।