প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ডটা হতে দিলেন না গ্যারেথ বেল। রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে এলেই ট্রান্সফার ফির নতুন বিশ্ব রেকর্ড। কিন্তু ১২০ মিলিয়ন পাউন্ডের গুঞ্জনটাকে গুঞ্জনই বানিয়ে দিলেন রিয়ালের ওয়েলশ উইঙ্গার। ইংল্যান্ডের স্পোর্টসমেইল বেলের এজেন্টের কাছে জানতে চেয়েছিল, এটা কি সত্যি যে বেল শিগগিরই কোথাও যাচ্ছেন না। বেল সত্যিই কোথাও যাচ্ছেন না জানিয়ে এজেন্টকে ‘শিগগিরই’ শব্দটাও ফেলে দিতে বলেন। এর আগে শোনা গিয়েছিল, নতুন বছরে দলের শক্তি বাড়িয়ে নিতে বেলকে দলে নিতে চাইছেন ইউনাইটেড কোচ ফন গাল। ২০১৩ সালে রেকর্ড ৮৬ মিলিয়ন পাউন্ডে রিয়ালে আসেন বেল।