বেশি বেতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউদাম্পটন থেকে গত মাসে তাঁকে ওল্ড ট্রাফোর্ডে নিয়ে আসতে ম্যানচেস্টার ইউনাইটেডের খরচ হয়েছে ৩৭.৫ মিলিয়ন ইউরো। ১৯ বছর বয়সী লুক শ-ই এখন বিশ্বের সবচেয়ে দামি টিনএজ ফুটবলার। শেষ পর্যন্ত ইউনাইটেডের সঙ্গে না পারলেও শুরুতে কিন্তু ইংলিশ এই লেফটব্যাককে পাওয়ার লড়াইয়ে ছিল চেলসিও। কেনার ভীষণ ইচ্ছে থাকলেও শেষ পর্যন্ত অনেকটা বাধ্য হয়েই নাকি পিছু হটেছেন চেলসি কোচ হোসে মরিনহো। কেন জানেন তো? ইউনাইটেড লুক শ-কে বেতন প্রস্তাব করেছিল সপ্তাহে ২ লাখ ইউরো। এত অল্পবয়সী একজন ফুটবলারকে এত বেশি বেতন দিতে রাজি নন মরিনহো, ‘ওকে যদি ক্লাব এত টাকা দেয় আমার বাকি খেলোয়াড়েরা কী ভাববে? আর এই ছেলের বেতন দিতে গিয়েই তো ক্লাব মরে যাবে!’ বিশাল বেতনটা যে অকারণ নয়, সেটা কি প্রমাণ করতে পারবেন ইংলিশ ডিফেন্ডার? গার্ডিয়ান, ডেইলি মেইল।