বেসবলে নেইমার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেইমার বেসবল মাঠে? আমেরিকায় দারুণ জনপ্রিয় খেলাটিতে কখনো যদি দেখা যায় বার্সেলোনার ব্রাজিলিয়ান ফুটবলার তারকাকে—তাহলে ব্যাটার হিসেবেই দেখা যাবে তাঁকে! ব্যাটারের ‘ট্রায়াল’টাও এরই মধ্যে দিয়ে ফেললেন নেইমার! গত মঙ্গলবার নিউইয়র্ক মেটস ক্লাব দেখতে গিয়েছিলেন বার্সা তারকা। হোয়াইট সক্সের বিপক্ষে মেটসের ম্যাচের আগে সিটি ফিল্ডে ব্যাট হাতে অনুশীলনও করলেন কিছুক্ষণ। চাইলে বেসবলে হাত পাকিয়ে নেওয়ার চেষ্টা তো করতেই পারেন ব্রাজিলের ২৪ বছর বয়সী স্ট্রাইকার। ইউরোপীয় ক্লাব ফুটবলের মৌসুম শেষ। ক্লাবের অনুরোধে কোপা আমেরিকায় ব্রাজিল দলে তাঁকে রাখাও হয়নি। এই অখণ্ড অবসরে চাইলে নিজের বেসবল দক্ষতাটা পরখ করে দেখতে পারেন বার্সা ফরোয়াড। ইএসপিএন।