বেসুরো আলভেস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে’। প্রবাদটা এখন ভালোই মনে পড়ছে নেইমার আর রাফিনহার। অনুরোধের ঢেঁকি গিলে যেভাবে আলভেসের ‘অত্যাচার’ সহ্য করতে হয়েছে, আর কখনো বার্সেলোনা সতীর্থের বাড়িতে নেমন্তন্ন খেতে যাবেন কি না সন্দেহ! না, কথাটাকে আক্ষরিক অর্থে নেবেন না আবার। আলভেস দাওয়াত দিয়ে ধরেবেঁধে রাখেননি সতীর্থদের। বার্সেলোনা রাইটব্যাকের পিয়ানো বাজানোর খুব শখ। কিন্তু হলে কী হবে, দৌড় ওই অ-আ-ক-খ পর্যন্তই। অল্প বিদ্যা তো ভয়ংকরী, এই জ্ঞান দিয়ে সুরের বদলে বেসুরই তো বের হবে। তা হলোও তাই। সেই ‘বিভীষিকা’ শুনে নেইমার এমন ভান করলেন যেন জোর করে তেতো ওষুধ গেলাতে হচ্ছে। রাফিনহা তো কানই চেপে ধরলেন! ভিডিওটা আবার ইনস্টাগ্রামে দিয়েছেন সেখানে উপস্থিত এক ব্রাজিলিয়ান অতিথি। মার্কা।