প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতে প্রচুর টাকা নেই। নইলে একটা উদ্যোগ বোধ হয় নিয়েই ফেলতেন ডিয়েগো ম্যারাডোনা। গত বছর জানুয়ারিতে সব ধরনের ফুটবল থেকেই অবসর নেওয়া হুয়ান রিকেলমেকে ফিরিয়ে আনতেন বোকা জুনিয়র্সে। বুট তুলে রাখা এই বোকা জুনিয়র্সের মিডফিল্ডারকে আবারও মাঠে দেখতে চান বোকা অন্তঃপ্রাণ ম্যারাডোনা, ‘যদি আমার টাকা থাকত, রিকেলমেকে ফিরতে বলতাম (অবসর ভেঙে)।’ কোপা লিবার্তাদোরেসের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর বোকায় রিকেলমের মতো একজন সৃষ্টিশীল মিডফিল্ডারের প্রয়োজনীয়তা অনুভব করছেন আর্জেন্টিনা কিংবদন্তি। কিন্তু রিকেলমেকে ‘ফেরানোর’ টাকা যে তাঁর নেই! আর টাকার পেছনে ছুটতেও চান না ম্যারাডোনা। গত মাসে জেরার্ডো মার্টিনোর বিদায়ের পর আর্জেন্টিনা কোচের পদটি শূন্য আছে। শূন্যস্থানে বসতে আগ্রহী ম্যারাডোনা। প্রয়োজনে তিনি বিনা পয়সায় জাতীয় দলের কোচ হতে রাজি! গোলডটকম।