বোথামের অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্টে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক নাথান অ্যাস্টলকে পেছনে ফেলতে পারেননি। তবে ইয়ান বোথামকে পেছনে ফেলে ইংল্যান্ডের হয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরি ঠিকই করেছেন। ১৯৮২ সালে ভারতের বিপক্ষে বোথাম ডাবল সেঞ্চুরি করেছিলেন ২২০ বলে।
স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার হিসেবে মাঠে বসেই নিজের রেকর্ডটা ভেঙে যেতে দেখেছেন বোথাম। ব্রিটিশ সংবাদমাধ্যম যাঁকে এরই মধ্যে ‘নতুন বোথাম’ বলতে শুরু করেছে, সেই স্টোকসকে নিয়ে উচ্ছ্বসিত কিংবদন্তি ইংলিশ অলরাউন্ডারও, ‘বেন স্টোকস সত্যিকার বক্স অফিস। আজ ও যা করল, তা ওর সামর্থ্যের ক্ষুদ্র এক অংশ। ও কখনো কখনো ভুল করবে, কিন্তু সে ম্যাচ জেতানো খেলোয়াড়। এমন খেলোয়াড় সব সময় আসে না।’
স্টোকসের ইনিংসটা নিয়ে বলেছেন, ‘মনে হচ্ছিল যেন সে রাজা। কোনো বাউন্ডারিই বড় মনে হচ্ছিল না, কোনো বোলারকেই দ্রুত মনে হচ্ছিল না।’ এএফপি।