প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোনাকোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটা খেলার জন্য যাচ্ছিল বরুসিয়া ডর্টমুন্ড। কিন্তু পথেই ঘটে গেল ভয়াবহ এক ঘটনা। বোমা বিস্ফোরিত হলো টিম বাসের কাছে। তাও একটা নয়, পরপর তিনটা। এর মধ্যে একটা বোমার বিস্ফোরণে বাসের কাচ ভেঙে গেছে। আহত হয়েছেন ডর্টমুন্ডের লেফটব্যাক মার্ক বার্ত্রা। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।
গত রাতে এ ঘটনার পর সিগনাল ইদুনা পার্কের ম্যাচটা স্থগিত করা হয়েছে সঙ্গে সঙ্গেই। আজ একই সময়ে হতে পারে ম্যাচটা। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত যেটুকু খবর এসেছে, তাতে জানা গেছে খুব বড় কোনো আঘাত পাননি বার্ত্রা। ডর্টমুন্ড পুলিশ টুইট করেছে, এ ঘটনায় অন্য কেউ আহত হয়েছেন কি না, তারা তখনো জানতে পারেননি। বিবিসি।