বোল্টের ইচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার ইউনাইটেডের বড় ভক্ত তিনি। শুধু কি ভালোবাসা! উসাইন বোল্ট অনেকবারই জানিয়েছেন, সুযোগ পেলে ইংলিশ ক্লাবটির হয়ে খেলতে চান। কিন্তু আগের দাবি থেকে এবার একটু সরেই এলেন বিশ্বসেরা জ্যামাইকান স্প্রিন্টার। ইউনাইটেডে খেলার স্বপ্ন এখনো আছে, তবে লুই ফন গাল কোচ থাকলে আর ওমুখো হতে চান না বোল্ট। কেন, সেটি বুঝে নিতে কষ্ট হওয়ার কথা নয়। এই মৌসুমে দলের যে হতশ্রী দশা, তাতে ইউনাইটেড কোচের ভক্তের তালিকাটা দিন দিন ছোটই হচ্ছে। এবার বিশ্বের দ্রুততম দৌড়বিদ নরওয়ের এক টিভিতে বললেন, ‘ফন গাল আসলে ইউনাইটেডের জন্য সঠিক কোচ নন।’ এমনিতেই ডাচ কোচের চাকরির যায় যায় অবস্থা, বোল্টের কথায় সেটি সম্ভবত আরেকটু বাতাস পেল। গোলডটকম।