ব্যতিক্রমী উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা তো অনেকেই দেখেছেন। ভাগ্যবান কেউ কেউ হয়তো ছবি তোলার সুযোগও পেয়েছেন। কিন্তু রোনালদোর সঙ্গে একই সেলুনে বসে চুল ছাঁটার কথা ভাবা একটু বাড়াবাড়িই। রোনালদো-ভক্তরা এবার সেই সুযোগই পেতে যাচ্ছেন। আগামী ২২ নভেম্বর এল ক্লাসিকোর আগে রোনালদোর সঙ্গে একই সেলুনে চুল ছাঁটানোর সুযোগ পাবেন ভাগ্যবান কয়েকজন ভক্ত। উদ্দেশ্যটাও মহৎ, হাইতিতে দরিদ্রদের জন্য তহবিল গঠন। রোনালদোর সঙ্গ পেতে আগ্রহীদের সেই তহবিলে অর্থ দান করতে হবে। যত বেশি দান করবেন, লটারিতে জেতার সুযোগ তত বেশি বেড়ে যাবে। আর সঙ্গে রোনালদোর পক্ষ থেকে ঘড়ি, ফুটবল, ব্যাগ এসব উপহার তো আছেই। মেইল অনলাইন।