প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বালোতেল্লিকে দলে টেনে লিভারপুল ভালো করল কি না, সেটা সময়ই বলে দেবে। তবে ইতালিয়ান স্ট্রাইকারের মূল্যটা প্রথম দিনেই নাকি কিছুটা হলেও বুঝেছে ইংলিশ ক্লাবটি। গত মাসে যেদিন এসি মিলান ছেড়ে লিভারপুলে এলেন এই বিতর্কিত ফুটবলার, সেদিনই যে বালোতেল্লির জার্সি বিকিয়েই ৫০ হাজার পাউন্ড কামাই করেছে ইংলিশ ক্লাবটি। পরশু ম্যানচেস্টারে সকারেক্স গ্লোবাল কনভেনশনে বক্তৃতা দিতে গিয়ে ক্লাবটির প্রধান নির্বাহী ইয়ান আয়ারই এটি দিয়েছেন। ‘কীভাবে সফলভাবে একটি ক্লাব চালাতে হয়’ বিষয়ে বক্তৃতায় আয়ার বালোতেল্লির উদাহরণ টেনে বলেছেন এটা (ব্যবসা করার) একটা সুযোগ। বালোতেল্লির লিভারপুলে পা রাখার দিনেই ৬৫ পাউন্ড দামের ৭৭০টি জার্সি বিক্রি হয়েছে। সাধারণত লিভারপুলের একটি জার্সির দাম ৪৯.৯৯ পাউন্ড, তবে জার্সিতে বালোতেল্লির নাম লিখতে বাড়তি ১৫ পাউন্ড খরচ করতে হয়েছে। ইএসপিএন।