প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকি বিলি নিলসেন। ড্যানিশ স্ট্রাইকার। খেলেন ফ্রেঞ্চ লিগে এভিঁয়ায়। মাঠের সাফল্যে যতটা না আলোচিত, তার চেয়ে বেশি আলোচিত মাঠের বাইরের কর্মকাণ্ডে। সর্বশেষ কামড় দিয়েছিলেন এক মহিলা পুলিশ কর্মকর্তাকে। গত বছরের এ ঘটনায় পরশু তাঁর ৬০ দিনের স্থগিত কারাদণ্ড হয়েছে, সঙ্গে ৮০ ঘণ্টা দাতব্য কাজ। গত বছর এপ্রিলে কোপেনহেগেনের এক কার পার্কিংয়ে এক বাইসাইকেল এবং কার পার্কিংয়ের টিকিট মেশিনে লাথি মেরেছিলেন। তাঁকে নিরস্ত করতে এগিয়ে এলে কামড়ে দেন ওই মহিলা পুলিশ কর্মকর্তাকে। ২০০৯ সালে ট্রাফিক আইন ভঙ্গের জন্য ৪০ দিনের কারাবাস হয়েছিল তাঁর। ২০১৩ জরিমানা নরওয়ে লিগে খেলার সময় জরিমানা গুনেছিলেন ১২৭৬ মার্কিন ডলার। অপরাধ, নাইট ক্লাবে মারামারি। এএফপি।