ব্যানারে কুকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যালেক্সিস সানচেজকে নিয়ে একটু ভয়েই আছেন আর্সেনাল-ভক্তরা! এমনিতে খেলছেন দুর্দান্ত, বলতে গেলে দলের হারের মুহূর্তেও হাল না ছেড়ে সবচেয়ে বেশি লড়াই চিলিয়ান ফরোয়ার্ডই করেন। কিন্তু চুক্তি নবায়ন নিয়ে গানারদের একটু ‘ঝুলিয়ে’ই রেখেছেন। তা ২৮ বছর বয়সী ফরোয়ার্ডের মন গলাতেই কিনা, নতুন এক ফন্দি এঁটেছে আর্সেনালের সমর্থকগোষ্ঠী রেডঅ্যাকশন গানার্স—২২ জানুয়ারি ঘরের মাঠে বার্নলি ম্যাচে গ্যালারিতে ব্যানার নিয়ে আসবে সানচেজের প্রিয় দুই কুকুরের নামে! সানচেজের কুকুরপ্রীতি বিখ্যাত, তাঁর ইনস্টাগ্রাম-টুইটারে দুই পোষা কুকুর অ্যাটম ও হান্টারের নিয়মিত উপস্থিতি। এমনকি কুকুর দুটির জন্য ইনস্টাগ্রামে অ্যাকাউন্টও খুলেছেন! রীতিমতো তারকা কুকুর! এদের নিয়েই ব্যানার বানাবেন সমর্থকেরা। সানচেজের মন যদি গলে! ফক্স স্পোর্টস।