ব্যান্ড আর্সেনাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্রামসে পিওতর চেক, কি-বোর্ডে অ্যালেক্সিস সানচেজ, বেলস হাতে নাচো মনরিয়েল। ভাবছেন এ আবার কোন ব্যান্ড? না, আর্সেনালের খেলোয়াড়েরা মিলে নতুন ব্যান্ড গড়ে তোলেননি। তবে পুরো ব্যান্ডের মতো লাইনআপ নিয়ে সম্প্রতি একটা গান রেকর্ড করেছেন তাঁরা, সেটি ইউটিউবে ছাড়ার পর লোকজন বেশ দেখছেও। গানটা বড়দিন উপলক্ষে। পুরো প্রকল্পটা অবশ্য আর্সেনাল ফাউন্ডেশনের, এই ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত মানুষকে সাহায্য করতে কাজ করে। চেক তো এমনিতেই শখে ড্রাম বাজান। ইউটিউবে তাঁর অনেকগুলো ভিডিও আছে। এবার মহৎ উদ্দেশ্যে তাঁর সঙ্গে যোগ দিয়েছেন সানচেজ, মনরিয়েলরাও। অবশ্য ভিডিওতে এ দুজনকে দেখেও মনে হয়নি গান-বাজনার কাজটা তাঁরা নতুন করছেন। পুরো পেশাদারের মতোই বাজিয়েছেন! গোলডটকম।