ব্যারাক থেকে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ব্যারাকে সামরিক প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রতিদিন সকালে উঠে নিয়মমাফিক অনুশীলন, আরতুর পিকের সামনের তিনটি মাস এভাবেই কেটে যেতে পারত। কিন্তু নিয়তি যে অলক্ষ্যে মুচকি হাসছিল। গত বৃহস্পতিবারও পিক ভাবেননি, তিন দিন পর জাতীয় দল এস্তোনিয়ার হয়ে মাঠে নেমে পড়তে হবে। ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে খেললেন লেফটব্যাক হিসেবে! অথচ কোচের প্রথম, দ্বিতীয়ও নয়, ছিলেন তৃতীয় পছন্দ। শেষ ম্যাচও খেলেছিলেন সেই জুনে। এরপর বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ডাক আসতেই তাঁকে ছেড়ে দিলেন কোচ। ভেবেছিলেন, দরকার হবে না। কিন্তু দুই লেফটব্যাকের চোট ও নিষেধাজ্ঞায় কপাল খুলে যায় ২১ বছর বয়সী পিকের। শেষ পর্যন্ত মাত্র এক দিন অনুশীলন করেই নেমে যেতে হয় মাঠে। তবে ম্যাচ শেষেই আবার ফিরে যেতে হয়েছে ব্যারাকে। সুখানুভূতিটা টিকে থাকল মাত্র চার দিন! ইএসপিএন।