ব্যালন ডি'অর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>মেসি, রোনালদো, গ্রিজমান না অন্য কেউ? কে জিতবেন এবারের ব্যালন ডি’অর? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আগামী সোমবার পর্যন্ত। ৩০ জনের লম্বা তালিকা থেকে একজনকে বাছাই করে এদিনই প্যারিসে তাঁর হাতে তুলে দেওয়া হবে ইউরোপ–সেরার স্বীকৃতি—সোনার বল। তার আগে জেনে নেওয়া যাক ব্যালন ডি’অরের আদ্যোপান্ত।

নির্বাচনপদ্ধতি

এবারের ব্যালন ডি’অরে সেরা খেলোয়াড় নির্বাচন করবেন নির্বাচিত কিছু সাংবাদিক। গত ছয় বছরের মতো এবার আর ভোট দেওয়ার সুযোগ পাননি বিভিন্ন জাতীয় দলের অধিনায়ক ও কোচরা। ৩০ জনের দীর্ঘ তালিকা থেকে সংক্ষিপ্ত তালিকাও করা হবে না। পুরস্কার দেওয়ার দিনেই সেরা তিনের নাম ঘোষণা করা হবে প্যারিসে।

ট্রফি

ব্যালন ডি’অর ট্রফিটি পুরোপুরি হাতে তৈরি। ফ্রান্সের জুয়েলারি হাউস মেলেরিও ডিটজ মেলারের সদস্যরা এটি বানান। ১৬১৩ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটিকে ইউরোপের সবচেয়ে প্রাচীন পারিবারিক কোম্পানি বলেও দাবি করা হয়। ব্যালন ডি’অরের ট্রফি উচ্চতায় ২৮ সেন্টিমিটার, ব্যাস ২২ সেন্টিমিটার। ওজন অবশ্য খুব একটা কম নয়, ১২ কেজি!

.
.

প্রথম

স্ট্যানলি ম্যাথুস

১৯৫৬ সালে প্রবর্তিত ব্যালন ডি’অরের প্রথম পুরস্কার জেতেন স্ট্যানলি ম্যাথুস। ব্ল্যাকপুলে খেলা ইংলিশ এই উইঙ্গার পেছনে ফেলেন দুই রিয়াল তারকা আলফ্রেডো ডি স্টেফানো ও রেমন্ড কোপাকে।

.
.

প্রথম ‘হ্যাটট্রিক’

মিশেল প্লাতিনি

প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনবার ব্যালন ডি’অর জেতেন ফ্রান্সের মিশেল প্লাতিনি। ফরাসি কিংবদন্তি ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বর্ষসেরার এই খেতাব জেতার সময় খেলতেন জুভেন্টাসে।

.
.

ইউরোপের বাইরে প্রথম

জর্জ উইয়াহ

১৯৯৫ সালে ইউরোপের বাইরের প্রথম খেলোয়াড় হিসেবে এসি মিলানের লাইবেরিয়ান তারকা জর্জ উইয়াহ জেতেন ব্যালন ডি’অর।

.
.

সর্বকনিষ্ঠ

রোনালদো

ব্যালন ডি’অর জয়ী প্রথম দক্ষিণ আমেরিকান ব্রাজিলের রোনালদো সর্বকনিষ্ঠ বিজয়ীও। ১৯৯৭ সালে ২১ বছর বয়সেই ব্যালন ডি’অর জেতেন বড় রোনালদো।

১১

বার্সেলোনার খেলোয়াড়েরা জিতেছেন সবচেয়ে বেশিবার। দ্বিতীয় সর্বোচ্চ আটবার জিতেছেন জুভেন্টাস, এসি মিলান ও রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা।

৮

সর্বশেষ আট বছরে রোনালদো-মেসির বাইরে আর কেউ ব্যালন ডি’অর জিততে পারেননি।

৭

সবচেয়ে বেশিবার জিতেছেন জার্মানি ও হল্যান্ডের ফুটবলাররা। ইতালি, আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড ও পর্তুগালের খেলোয়াড়েরা জিতেছেন পাঁচবার করে।

৪

২০০৯ থেকে ২০১২ পর্যন্ত টানা চারবার ব্যালন ডি’অর ও ফিফা-ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনার লিওনেল মেসি। টানা জয়ের রেকর্ড এটাই।

২৬

ব্যালন ডি’অর জয়ী খেলোয়াড়ের সংখ্যা।

গত আট বছরের ব্যালন ডি’অর ভাগাভাগি করেছেন লিওনেল মেসি (৫) ও ক্রিস্টিয়ানো রোনালদো (৩)

.
.

সম্মানসূচক
ফুটবলে অবদানের জন্য ১৯৯৬ সালে পেলেকে ও ২০১৩ সালে ম্যারাডোনাকে সম্মানসূচক ব্যালন ডি’অর দেওয়া হয়।
শতাব্দীর সেরা খেলোয়াড়
১৯৯৯ সালে ব্যালন ডি’অরজয়ীদের ভোটে শতাব্দীর সেরা ফুটবলার নির্বাচিত হন ফুটবলসম্রাট পেলে। ৩৪ জন সাবেক বিজয়ীর ৩০ জন ভোট দিয়েছিলেন। স্ট্যানলি ম্যাথুস, ওমার সিভোরি ও জর্জ বেস্ট ভোট দেননি। সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক লেভ ইয়াসিন মারা যান আগেই। প্রত্যেক ভোটার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে পাঁচটি ভোট দিতে পেরেছেন। তবে ডি স্টেফানো শুধু প্রথম, প্লাতিনি প্রথম ও দ্বিতীয়কে ভোট দেন। এঁদের ১৭ জনের চোখেই সেরা ফুটবলার বিবেচিত হওয়া পেলে দ্বিতীয় হওয়া ম্যারাডোনার চেয়ে প্রায় দ্বিগুণ পয়েন্ট পেয়েছিলেন।

সুপার ব্যালন ডি’অর

১৯৮৯ সালে সাবেক বিজয়ীদের মধ্যে সেরাকে খুঁজে বের করার জন্য ভোটের আয়োজন করে ফ্রান্সফুটবল। ইয়োহান ক্রুইফ ও মিশেল প্লাতিনিকে পেছনে ফেলে সুপার ব্যালন ডি’অরটা ওঠে আলফ্রেডো ডি স্টেফানোর হাতে।

ব্যালনডি’অর সময়পঞ্জি

১৯৫৬    প্রথম পুরস্কার

১৯৯৫    প্রথমবারের মতো ইউরোপে খেলা ইউরোপের বাইরের

          খেলোয়াড়েরাও অন্তর্ভুক্ত

২০০৭    সারা বিশ্বের জন্য উন্মুক্ত

২০১০     ফিফা বর্ষসেরার সঙ্গে একীভূত

২০১৬    ফিফার সঙ্গে বিচ্ছেদ

সবচেয়ে বেশি পুরস্কারজয়ী

ফিফা-ব্যালন ডি’অরসহ

৫    লিওনেল মেসি (আর্জেন্টিনা)  ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫

শুধু ব্যালন ডি’অর

৩    মিশেল প্লাতিনি (ফ্রান্স)        ১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫

      ইয়োহান ক্রুইফ (হল্যান্ড)      ১৯৭১, ১৯৭৩, ১৯৭৪

      মার্কো ফন বাস্তেন (হল্যান্ড)   ১৯৮৮, ১৯৮৯, ১৯৯২