ব্যালন ডি'অরের সেরা তিনের অযোগ্য রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের সেরা তিন। ফাইল ছবি
এবারের সেরা তিন। ফাইল ছবি

৫৪ ম্যাচে ৬১ গোল। গত মৌসুমটাই খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর সবচেয়ে সেরা মৌসুম। তবুও এবারের ব্যালন ডি’অরের সেরা তিনে তাঁর থাকার যৌক্তিক ছিল না বলে মনে করেন দানি আলভেস। বার্সেলোনার ব্রাজিলিয়ান ডিফেন্ডারের যুক্তি, গোল সংখ্যাই সব নয়।

ফুটবলারদের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর রোনালদো জিতেছেন তিনবার। এর মধ্যে গত দু বছর জিতেছেন টানা। ২০০৭ থেকে সর্বশেষ নয়বারের আটবারই সেরা তিনে ছিলেন এই পর্তুগিজ। অষ্টমবারের মতো সেরা তিনে জায়গা করে নিলেন এবার। গত মৌসুমে যেভাবে গোলবন্যা বইয়ে দিয়েছেন, রোনালদোর না-থাকাটাই অনেকের কাছে হয়ে ​যেত বিস্ময়ের।


কিন্তু ব্যক্তিগতভাবে মৌসুমটা দুর্দান্ত কাটলেও দল হিসেবে ব্যর্থ হয়েছে তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদ। অন্য দিকে বার্সেলোনার মৌসুমটা গেছে দুর্দান্ত। দ্বিতীয়বারের মতো শিরোপাত্রয়ী জিতেছে তারা। শিরোপাত্রয়ী জয়ের পেছনে ভূমিকা ছিল বার্সা-ত্রয়ী এমএসএনের। লিওনেল মেসি তো বিশ্বকাপ হতাশা মুছে ফেলে অবিশ্বাস্য খেলেছেন। নেইমারও ফিরে পেয়েছেন ছন্দ। ৬ মাসের মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে গত অক্টোবরে ফেরা লুইস সুয়ারেজও রেখেছেন বড় ভূমিকা। বার্সা শিবিরের অনেকেই মনে করে, এবারের সেরা তিনে মেসি-নেইমার-সুয়ারেজেরই থাকা উচিত ছিল, ২০১০ সালেও যেমন ছিলেন বার্সারই তিনজন।

এই ধারণাই এবার প্রকাশ্যে বললেন আলভেস। এবার ব্যালন ডি’অর কে জিততে পারে, এমন প্রশ্নের জবাবে আলভেসের বক্তব্য, ‘মেসি খানিকটা এগিয়ে আছে খেলাটায় তাঁর প্রভাবের কারণে। এই মুহূর্তে নেইমারই দ্বিতীয় সেরা। তবে ব্যালন ​ডি’অরের ফাইনালিস্টদের মধ্যে রোনালদোর থাকার যোগ্যতা নেই। গোল করাটাই তো আসল কথা নয়।’ সূত্র: গোলডটকম।