ব্যালনডি'অরে 'সেরাতিন' থাকছেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফার সঙ্গে ফুটবল সাময়িকী ফ্রান্স ফুটবল-এর ছয় বছরের চুক্তি শেষ হয়ে যাওয়ায় আলাদা হয়ে যাচ্ছে ফিফা-ব্যালন ডি’অর। আবার নিজেদের নিয়মে ব্যালন ডি’অর দেওয়ার প্রক্রিয়ায় ফিরে যাচ্ছে ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ। তবে সেই প্রক্রিয়ায় তাঁরা এবার পরিবর্তন আনতে যাচ্ছেন।

ব্যালন ডি’অর পুরস্কারের জন্য আগের মতোই সেরা খেলোয়াড় বাছাই করবেন সাংবাদিকেরা। তবে আগে যে ২৩ জন মনোনীত ফুটবলারের প্রাথমিক তালিকা দেওয়া হতো এবার সেটি বেড়ে হবে ৩০ জনের। বড় পরিবর্তনটি হচ্ছে—এবার আর সংক্ষিপ্ত তালিকা থাকছে না। আগে ২৩ জনের প্রাথমিক তালিকা থেকে তিনজনের সংক্ষিপ্ত একটা তালিকা করা হতো। এবার ৩০ জনের মধ্যে থেকেই ব্যালন ডি’অরের জন্য নির্বাচন করা হবে একজনকে। ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার সাধারণত ঘোষণা করা হতো নতুন বছরের শুরুতে জানুয়ারি মাসে। এখন থেকে বছর শেষে ডিসেম্বরেই ব্যালন ডি’অর ঘোষণা করা হবে বলে জানিয়েছে ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ। ইএসপিএন।