ব্রাজিল-আর্জেন্টিনা দুই গ্রুপে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৫ সালের কোপা আমেরিকা শুরু আগামী ১১ জুন চিলির সান্তিয়াগোতে। গ্রুপিং এখনো হয়নি। তবে অনেক আগেই জানা গিয়েছিল, স্বাগতিক দেশ হিসেবে চিলি থাকছে ‘এ’ গ্রুপে। কাল জানা গেল দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল খেলবে গ্রুপ ‘বি’ ও ‘সি’তে। আয়োজকেরা জানিয়েছে, ফিফা র্যা ঙ্কিংয়ের ভিত্তিতেই দুই বড় দলকে দুই গ্রুপে রাখা হচ্ছে। ১২ দলের কোপায় এবার আমন্ত্রিত দেশ হিসেবে খেলবে মেক্সিকো ও জ্যামাইকা। গোলডটকম।