ব্রাজিল এখন এক নম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুষ্ঠানিকতাটাই বাকি ছিল। কাল অপেক্ষা ফুরাল সেটিরও। ২০১০ বিশ্বকাপের সাত বছর পর আবার ফিফার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল ব্রাজিল। গত এক বছর শীর্ষ থাকা আর্জেন্টিনা নেমে গেছে দুইয়ে। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি আছে তিনে, চারে চিলি, পাঁচে কলম্বিয়া। সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনো হেরফের হয়নি। ৬০ পয়েন্ট নিয়ে ১৯৩ নম্বরেই আছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের নিচে আছে শুধু শ্রীলঙ্কা (১৯৭) ও পাকিস্তান (২০১)। ৩১ ধাপ এগিয়ে ১০১ নম্বরে উঠে দক্ষিণ এশিয়ার সেরা ভারত। তথ্যসূত্র: ফিফা।