প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মাসে কোস্টারিকা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে খেললেও বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুটি ম্যাচের দলে উপেক্ষিতই ছিলেন কাকা। প্রীতি ম্যাচের পারফরম্যান্স নিশ্চয়ই মনে ধরেছে কোচ কার্লোস দুঙ্গার। যে কারণে লিভারপুল মিডফিল্ডার কুতিনহো চোটের কারণে ছিটকে পড়ার পর দলে ডেকেছেন কাকাকে। আইএএনএস।
পরশু এভারটনের বিপক্ষে পুরো ৯০ মিনিটই খেলায় কুতিনহোর চোট নিয়ে একটা রহস্যের জন্ম হয়েছে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের বিবৃতিতে যেটির ব্যাখ্যা মেলেনি। আগামী বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। পাঁচ দিন পরই ভেনেজুয়েলার সঙ্গে খেলা। এর আগে চোট পাওয়া মোনাকোর রাইটব্যাক ফাবিনহো চোট পাওয়ায় ব্রাজিল দলে ফিরেছেন বার্সেলোনার দানি আলভেজ।