ব্রাজিল দলে তিন নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে যাওয়া নিশ্চিত হয়ে গেছে অনেক আগেই। আগামী মাসে চিলি ও বলিভিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ ব্রাজিলের জন্য পরীক্ষা-নিরীক্ষার বড় সুযোগ। সুযোগটা নিচ্ছেন কোচ তিতে। তাঁর অধীনে প্রথমবারের মতো দলে ডেকেছেন চার খেলোয়াড়কে।

এই প্রতিবেদন লেখার সময় আর্জেন্টিনার দল ঘোষিত হয়নি। তবে গুঞ্জন, পেরু ও ইকুয়েডরের সঙ্গে বাছাইপর্বের শেষ দুই ম্যাচের জন্য আবারও গঞ্জালো হিগুয়েইনকে বাদ দিচ্ছেন কোচ হোর্হে সাম্পাওলি। তাঁর অধীনে প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথমবার ডাকছেন তিন ফুটবলারকে।

ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার দানিলো ও গ্রেমিওর ডিফেন্সিভ মিডফিল্ডার আর্থারকে ডেকেছেন তিতে। তবে চমক হয়ে এসেছে শাখতার দোনেৎস্কের মিডফিল্ডার ফ্রেড ও চীনের ক্লাব শ্যানডং লুনেংয়ের স্ট্রাইকার ডিয়েগো তারদেল্লির ডাক পাওয়া। ২০১৫ কোপা আমেরিকার পর এই প্রথম ব্রাজিল দলে ফিরেছেন এই দুজন। বাদ পড়েছেন টাইসন, রদ্রিগো কাইও, ফাগনার, জুলিয়ানো ও লুয়ান। ‘অটোমেটিক চয়েস’ নেইমার, কুতিনহো, জেসুসরা তো আছেনই। 

গুঞ্জন সত্যি হলে আর্জেন্টিনা দলে আসছেন আটালান্টার উইঙ্গার আলেহান্দ্রো ‘পাপু’ গোমেজ, রোমা ফরোয়ার্ড ডিয়েগো পেরোত্তি, বায়ার লেভারকুসেনের লুকাস আলারিও। আর্জেন্টাইন দৈনিক লা নাসিওন জানিয়েছে, রক্ষণেও বদল আসছে। ঢুকতে পারেন ভ্যালেন্সিয়ার এজেকিয়েল গ্যারাই, ফিওরেন্টিনার জার্মান পেজ্জেলা বা জেনিত সেন্ট পিটার্সবার্গের ইমানুয়েল মাম্মানা। গোলডটকম, মুন্দো আলবিসেলেস্তে।