ব্রাজিল দলে দুই নতুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে নতুন পথচলা শুরু করেছে ব্রাজিল। কার্লোস দুঙ্গার অধীনে শুরু হয়েছে কলম্বিয়া ও ইকুয়েডরের বিপক্ষে জয় দিয়েই। দুই ম্যাচেই জিতেছে ১-০ গোলে। তবে দুঙ্গার দলের আসল চ্যালেঞ্জটা আগামী ১১ অক্টোবর। চীনের বেইজিংয়ে সেদিন দুঙ্গার দল মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার। তিন দিন পরই সিঙ্গাপুরে তারা খেলবে জাপানের সঙ্গে। এই দুটি ম্যাচের জন্য গতকাল দল ঘোষণা করেছেন দুঙ্গা। ২২ সদস্যের দলে তেমন কোনো চমক নেই। কলম্বিয়া ও ইকুয়েডরের বিপক্ষে ঘোষিত দল থেকে পরিবর্তন মাত্র দুটি। অভ্যন্তরীণ কোন্দলে ইকুয়েডর ম্যাচের আগেই মাইকনকে দল থেকে বাদ দেওয়া হয়। তাঁর সঙ্গে বাদ পড়েছেন পোর্তোর ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো। তাঁদের জায়গা নেওয়া দুই নতুন মুখ ইন্টার মিলানের ডিফেন্ডার দোদো ও সিএসকেএ মস্কোর ডিফেন্ডার মারিও ফার্নান্দেস। গোলডটকম।